রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

মনিরামপুরে মৎস্যঘেরে বিষ প্রয়োগ দেড়লাখ টাকার মাছ নষ্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৮৯ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে মোমতাজ আহমেদ সেলিম নামে এক চাষীর মৎস্য ঘেরে রাতে বিষ প্রয়োগ করা হয়েছে। শনিবার রাতে দূর্বৃত্তদের দেওয়া বিষে(গ্যাস ট্যাবলেট) প্রায় দেড়লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে রোববার দুপুরে পুলিশ ও উপজেলা মৎস্য অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানাযায়, মনিরামপুর-ঢাকুরিয়া সড়কের মহাদেবপুর শ্মশানের পাশে জয়নগর গ্রামের মৃত শের আলী মোল্যার ছেলে মোমতাজ আহমেদ সেলিম চারবছর ধরে তিনবিঘা জমিতে ঘের নির্মানের পর বিভিন্ন প্রজাতের মাছ চাষ করে আসছেন। সেলিম জানান, মাত্র একমাস আগে তিনি প্রায় দেড়লাখ টাকার চারামাছ(পোনা) অবমুক্ত করেন। ইতিমধ্যে সেই মাছ বেশ বড় হয়েছে। কিন্তু শনিবার রাতে দূর্বৃত্তরা ওই ঘেরে বিষ( গ্রিনফিউম ও কিংফস ব্রান্ডের গ্যাস বিষাক্ত ট্যাবলেট) প্রয়োগ করেন।

সেলিম জানান, রোববার সকালে তিনি ঘেরে গিয়ে দেখতে পান সব মাছ মরে পানিতে ভেসে উঠেছে। তার ধারনা হয়ত এলাকার কেউ শত্রুতামূলক এঘটনা ঘটাতে পারে। এ ব্যাপারে মোমতাজ আহম্মদ সেলিম থানায় অভিযোগ করেন। খবর পেয়ে রোববার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রিপন কুমার ঘোষ এবং এসআই মলয় কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন। মনিরামপুর থানার ওসি(সার্বিক) শেখ মনিরুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে পরবর্তি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কিউএনবি/অনিমা/১৪ মে ২০২৩,/রাত ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit