রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
বার্সা ছাড়ার গুঞ্জনে উড়িয়ে দিলেন ফার্মিন লোপেজ ঘূর্ণিঝড় ‘মুরাসু’: ১২০ কি.মি. বেগে উপকূলে আছড়ে পড়তে পারে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য জামায়াতের রাজনৈতিক ইতিহাস স্বৈরাচারের কাছে নতজানু হওয়ার: রিজভী জলসীমার আশেপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে চায় সরকার: আইনমন্ত্রী রোনালদো-মেসিকেও ছাড়িয়ে গেলেন এই ভারতীয় কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: আনসার মহাপরিচালক

হাতীবান্ধায় সাবেক ইউপি সদস্য ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক

জিন্নাতুল ইসলাম বলেন,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১২৪ Time View

জিন্নাতুল ইসলাম বলেন,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অভিযান চালিয়ে ৪০৫ পিচ ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোফাজ্জল হোসেন মক্কাকে আটক করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। এ সময় আরো দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।রবিবার (১৪ মে) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পশ্চিম কাদমা এলাকার নজিবর রহমান (কাঞ্চন) এর ছেলে মোফাজ্জল হোসেন মক্কা (সাবেক ইউপি সূস্য) (৪০), মিজানুর রহমান (৩৫) এবং মোঃ মোহর উদ্দিনের ছেলে নুর মোহাম্মদ (২৫)।


র‍্যাব-১৩ এর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত ৯টার দিকে র‍্যাব-১৩ এর একটি চৌকস দল ঐ উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পশ্চিম কাদমা এলাকায় অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্য মোফাজ্জল হোসেন মক্কার বসত ঘর হতে ৪০৫ পিচ ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক করে নিয়ে যায়। পরে র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীগন দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে মাদক ব্যবসা করে আসছে বলে স্বীকার করে।তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‍্যাবের গোপন অনুসন্ধান চলছে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে, র‍্যাব বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।হাতীবান্ধা থানার ওসি শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৪ মে ২০২৩,/রাত ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit