সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

কাউন্সিলর প্রার্থী মুফতি কমর উদ্দিন কামু’র মতবিনিময়

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১৪০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, মুফতি কমর উদ্দিন কামু-এর সমর্থনে শুক্রবার বাদ মাগরিব মেডিকেল স্টাফ কোয়ার্টারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরব্বী কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও শাকির আলী’র পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুরমা উদ্দিন, রশিদ হুজুর, সেলিম আহমদ, খলিল, আফজল মিয়া, মুফতি নেহাল উদ্দিন, রবি দা, গোপাল বাবু, পারভেজ, দুলাল, জুনেদ, শাকিব, জাহিদ, ফয়েজ, মাছুম চৌধুরী প্রমূখ।

মতবিনিময় সভায় এলাকাবাসীর পক্ষে বক্তারা বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি না হয়েও এলাকার উন্নয়নে মুফতি কমর উদ্দিন কামু দৃষ্টান্তমুলক অবদান রাখছেন। উন্নয়নের ধারাকে আরো জোরালো ও কার্যকর করতে আগামী নির্বাচনে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে তাকে নির্বাচিত করার জন্যে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় কাউন্সিলর প্রার্থী মুফতি কমর উদ্দিন কামু বলেন, আমি এলাকার বিভিন্ন কর্মকান্ডে এলাকাবাসীর সহযোগিতা নিয়ে অনেকদিন ধরে করে যাচ্ছি। আপনাদের অনুপ্রেরণায় আমি কাউন্সিলর প্রার্থী হয়েছি। ১নং ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন স্মার্ট ওয়ার্ড হিসাবে গড়ে তোলার লক্ষে আগামী নির্বাচনে ভোট দিয়ে মডেল ওয়ার্ড গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৩,/রাত ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit