সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

শার্শা উপজেলা হাসপাতালে করোনার টিকা প্রদানে টাকা নেওয়ার অভিযোগ

শার্শা(যশোর)সংবাদদাতা
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১৪১ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহামারি করোনার টিকা প্রদানে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। মোটা অংকের টাকা দিলেই পাওয়া যাচ্ছে করোনার টিকা। হাসপাতালে টিকা দানকারী স্বাস্থ্য কর্মকর্তারা যোগশাজসে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। শার্শা উপজেলার দুর-দূরান্ত থেকে আসা সাধারন মানুষকে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে এসব টাকা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলীর নির্দেশে নার্স ফারহানার মাধ্যমে দীর্ঘ্যদিন যাবত এমন কর্মকান্ড চালিয়ে গেলেও এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী।

সূত্রে জানা যায়, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিতে আসলে বিভিন্ন অজুহাতে টিকা গ্রহন কারীদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে বলা হয়। পরে টাকার চুক্তি সম্পন্ন হলে দেওয়া হয় করোনার টিকা। শনিবার সকালে টিকা নিতে আসা উল্টর শার্শার মোঃ মিন্টু হোসেন জানান, আমি সকালে হাসপাতালে টিকা নিতে আসলে আমার কাছে ১হাজার ৪শ’ টাকা দাবী করে। টাকা না দিলে টিকা হবে না বলে জানিয়ে দেয়।

টিকা নিতে আসা আর এক জন জামতলার আবু হুরাইরা জানান, আমি এক মাস আগে হাসপাতালে আসি টিকা নিতে। কিন্তু আমার বয়স কম বলে আমার কাছে ১৪ হাজার টাকা দাবী করে। সে জন্য টিকা নিতে পারিনি। আজ আবার এসেছি টিকা নিতে। এমন অনেক সাধারন মানুষ করোনার টিকা নিতে এসে ফিরে যাচ্ছে। অভিযোগ রয়েছে করোনা কালীন সময়ে বিশেষ করে বিদেশ প্রবাসীদের করোনার টিকা প্রদানে ব্যপক ভাবে অর্থ বানিজ্যেও অভিযোগ রয়েছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী ছুটিতে থাকায় মোবাইল ফোনে টাকা নেওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, আমি ছুটিতে আছি। এরকম কোন বিষয় আমার জানা নাই। অভিযোগ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। বিষয়টি উদ্ধর্তন কতৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগিরা।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৩,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit