মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

হাতিয়ার সাথে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১২০ Time View

নোয়াখালী প্রতিনিধি : ঘূর্ণিঝড় মোখা উপকূলের নিকটবর্তী হওয়ায় সাগর উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে  সারা দেশের নৌ যোগাযোগ নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। শুক্রবার (১২ মে) বিকেল থেকে দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে হাতিয়া-ঢাকা লঞ্চ চলাচল, হাতিয়া-চট্টগ্রাম, হাতিয়া-ভোলা স্টিমার চলাচল ও হাতিয়া-বয়ারচর চেয়ারম্যান ঘাট সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে।  পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল নৌযানকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে হাতিয়ার মেঘনা ও পাশ্ববর্তী বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, চলছে ৮ নম্বর মহাবিপদ সংকেত। পারাপারে ঝুঁকি থাকায় শুক্রবার বিকেল থেকে সাময়িকভাবে নৌ-চলাচল বন্ধ রাখা হয়েছে। এ কারণে দেশের অন্য কোথাও থেকে লোকজন হাতিয়ায় আসতে পারছেন না এবং হাতিয়া থেকে কেউ দ্বীপের বাইরেও যেতে পারছেন না।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়সার খসরু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মানুষের জানমাল রক্ষায় শুক্রবার বিকেল থেকে হাতিয়ার সঙ্গে সারা দেশের সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। সব নৌ-যানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নোয়াখালী জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা প্রশাসন সকল প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে ৪৬৩টি আশ্রয় কেন্দ্র ও ৩টি মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। যার ধারণ ক্ষমতা ৩ লাখ ৩ হাজার ৬০০ জন। সিপিপির ৮৩৮০ জন এবং রেড ক্রিসেন্টের ৫৭০ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত আছেন। সকল সরকারি কর্মকর্তা/কর্মচারীকে কর্মস্থলে থাকতে বলা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৩,/রাত ৮:২১ 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit