শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মিয়ানমারে তিনদিনে ৩০ জান্তা সেনা নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি সাগাইং ও মান্দালয় অঞ্চলে বিমান হামলা জোরদার করেছে জান্তা বাহিনী। এসব হামলায় শত শত মানুষের প্রাণহানি ঘটছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামের পর গ্রাম। তবে মাঝে মাঝেই পাল্টা গেরিলা হামলাও চালাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো।

প্রতিবেদন মতে, চলতি সপ্তাহে সাগাইং ও মান্দালয় অঞ্চলে সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা বাড়িয়েছে মিয়ানমারের ছায়া সরকারের নেতৃত্বাধীন পিপল’স ডিফেন্স ফোর্সেস তথা পিডিএফ। এসব হামলায় গত তিনদিনে অন্তত ৩০ জান্তা সেনা নিহত হয়েছে।
 
এর মধ্যে একটা ঘটনায় সাত প্রতিরোধ যোদ্ধার একটি দল সাগাইংয়ে একটি সামরিক ঘাঁটিতে অভিযান চালায়। ওই অভিযানে অন্তত ২০ সরকারি সেনা নিহত হয়। এছাড়া চলতি সপ্তাহে উল্লেখযোগ্য আরও কয়েকটি অভিযান চালিয়েছে পিডিএফ।
মিয়ানমারে প্রায় দুই বছর আগে অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে সংঘাত চলছে। যা বর্তমানে একটা সম্পূর্ণ গৃহযুদ্ধে রূপ নিয়েছে। মিন অং হ্লাইং নেতৃত্বাধীন সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে গণতন্ত্রপন্থি ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের অনুগত বাহিনী পিডিএফ।
 
এদিকে মিয়ানমারে চলমান সহিংসতা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোটের (আসিয়ান) নেতারা। একই সঙ্গে দেশটিতে মানবিক সহায়তা দেয়ার কাজে যুক্ত জোটের কর্মকর্তাদের গাড়িবহরে হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন তারা।
 
২০২১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক জান্তা। এর পর থেকেই দেশটিতে সহিংসতা চলছে। এ সংকট কাটিয়ে শান্তি ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আসিয়ান। তবে এসব তৎপরতা এখনো সফলতার মুখ দেখেনি।
 
মিয়ানমার পরিস্থিতি নিয়ে বুধবার (১০ মে) ইন্দোনেশিয়ার লাবুয়ান বাজোতে আসিয়ান নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর এক বিবৃতিতে আসিয়ানের নেতারা বলেন, ‘মিয়ানমারে চলমান সহিংসতা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’
  
‘দেশটিতে অবিলম্বে সব ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে নিরাপদে ও সময়মতো মানবিক সহায়তা পৌঁছে দিতে এবং অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংলাপ চালিয়ে যেতে একটি অনুকূল পরিবেশ তৈরির আহ্বান করছি।’
 
শুধু আসিয়ান নয়, মিয়ানমারের জান্তা সরকারের সমালোচনা করে আসছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক পক্ষও। তবে এসব সমালোচনা আমলে নিতে রাজি নয় মিয়ানমার। এমনকি দেশে বিরোধী নানা পক্ষের সঙ্গে আলোচনায় বসতেও নারাজ তারা। 

 

 

কিউএনবি/আয়শা/১২ মে ২০২৩,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit