শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

কেন চীন হাজার দিন আটকে রেখেছে এ নারী সাংবাদিককে!

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনে অজ্ঞাত কারণে অস্ট্রেলীয় এক নারী সাংবাদিককে এক হাজার দিন আটকে রাখা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। তাকে কোনো সাজাও দেওয়া হয়নি বলে জানা গেছে। বুধবার (১০ মে) বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে অস্ট্রেলীয় ওই সাংবাদিকের সঙ্গী এসব তথ্য জানান।

প্রতিবেদনে বলা হয়, চীনা বংশোদ্ভূত অস্ট্রেলীয় ওই সাংবাদিকের নাম চেং লি। তিনি চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত ইংরেজি ভাষার টেলিভিশন সিজিটিএন-এ বিজনেস রিপোর্টার হিসেবে কাজ করতেন। ২০২০ সালের ১৩ আগস্ট দেশটির নিরাপত্তা কর্মকর্তারা আকস্মিকভাবে তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে ‘বিদেশে অবৈধভাবে রাষ্ট্রীয় তথ্য পাচারের’ অভিযোগ আনা হয়। বর্তমানে চেং লিকে চীনের একটি কারাগারে আটক রাখা হয়েছে।

চেং লির সঙ্গী নিক কোয়েল বিবিসিকে জানান, কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সঙ্গে কেন এ ধরনের আচরণ করা হচ্ছে-এ সম্পর্কে কোনো ধারণা নেই। চায়না-অস্ট্রেলিয়া চেম্বার অব কর্মাসের সাবেক নির্বাহী কর্মকর্তা নিক কোয়েল বিবিসিকে বলেন, ‘কাউকে আটক রাক্ষার ক্ষেত্রে এক হাজার দিন যথেষ্ট দীর্ঘ সময়। আমি চীনের সংশ্লিষ্ট কৃর্তপক্ষকে ভয়াবহ এ পরিস্থিতির যত দ্রুত সম্ভব সমাধান করার আহ্বান জানাব।’

বিবিসি জানায়, আটকের প্রথম ছয় মাস লি’র নির্জন কারাগারে কেটেছে। তাকে চাপের মুখে রেখে জিজ্ঞাসাবাদ করা হলেও কোনো আইনজীবীর সহায়তা নিতে দেওয়া হয়নি। এরপর থেকে তাকে অন্য বন্দীদের সঙ্গে রাখা হয়। ২০২২ সালের মার্চে রুদ্ধদ্বার আদালতে সাংবাদিক চেং লির বিচার শুরু হলেও বার বার তার সাজা স্থগিত করা হয়। এমন কি এ মামলার শুনানীতে চীনে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত গ্রাহাম ফ্লেচারকেও ঢুকতে দেওয়া হয়নি। বর্তমানে লির বিচারটি বেইজিংয়ের সেকেন্ড ইন্টারমিডিয়েট পিপলস আদালতে আটকে আছে। তবে লির সঙ্গী নিক বর্তমানে বেইজিংয়ের বাইরে থেকেই তার মুক্তির বিষয়ে কাজ করছেন।

চীনে চেং লি ছাড়াও ইয়াং হেনজুং নামের চীনা বংশোদ্ভূত আরও এক অস্ট্রেলীয় নাগরিকের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ আনা হয়। পরে তারও সাজা বার বার স্থগিত করা হয়েছিল। বেশ কয়েক বছর ধরে চীন ও অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। বেইজিং অস্ট্রেলিয়ার ওয়াইন, বার্লি ও লবস্টারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে দেশ দুটির মধ্যে উত্তেজনা শুরু হয়। এমন বিরোধের মধ্যেই চেং লি’র এই মামলা বেশ নজর কেড়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ মে ২০২৩,/রাত ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit