বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত নগর গড়তে কাজ করবো: মাওলানা মাহমুদুল হাসান

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১২৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি বলেছেন, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত নগর গড়তে কাজ করবো। সন্ত্রাস হচ্ছে সব অশান্তির মূল কারণ আর দুর্নীতি হচ্ছে সব উন্নয়নের অন্তরায়। সন্ত্রাস ও দুর্নীতি দমন না করতে পারলে কোন উন্নয়ন সম্ভব নয়। তাই সর্বপ্রথম কাজ করতে হবে সন্ত্রাস নির্মূল করা।

তিনি আরো বলেন সন্ত্রাস ও দুর্নীতির হাত থেকে রক্ষা করে নগরকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। নগরের মানুষ শান্তিতে থাকুক, নিরাপদে থাকুক, উন্নত জীবন পাক-সেই লক্ষ্যই আমরা বাস্তবায়ন করবো। মহান আল্লাহর মেহেরবানীতে আপনাদের দোয়া ও সহযোগিতায় আমি মেয়র নির্বাচিত হলে সন্ত্রাস নির্মূল থাকবে না।

তিনি বুধবার (১০ মে) নগরীর ৭নং ওয়ার্ডে জনসাধারণের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকালে উপরোক্ত কথাগুলো বলেন।এসময় ইসলামী আন্দোলন ও ৭নং ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ মে ২০২৩,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit