রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে ৫০ কেজি গাঁজাসহ ২ জন আটক

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৪৬ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীতে প্রাইভেটকার ভর্তি ৫০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারারচর বড়ইতলা এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল বাসার।

আটককৃতরা হলেন-ঢাকার যাত্রাবাড়ি থানার সাদ্দাম মার্কেট আমির হামজার বাড়ির ভাড়াটিয়া (ভাসসান) মোঃ জাবেদ (৩৪) ও মিরপুর পল্লবী পলাশ নগর সেকশন ১১ এর ৩৭/৮ নম্বর বাড়ির ভাড়াটিয়া (ভাসসান) মোহাম্মদ আলী (৩২)।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের কারারচর বড়ইতলা বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। এসময় হুন্ডা কোম্পানির HRV প্রাইভেট গাড়ীসহ দুইজনকে আটক করা হয়। পরে গাড়িটির ব্যাকডালা তল্লাশী করে ৫০ কেজি গাঁজা উদ্ধার ও গাড়িটি জব্দ করা হয়।

পুলিশী জিজ্ঞাসাবাদে আটক দুইজন জানায় তারা সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে গাঁজা কিনে এনে গাড়ীযোগে বহন করে ঢাকায় বিক্রি করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করার পর ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ মে ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit