শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম

ডোমারে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সম্মেলন অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২২২ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বামুনিয়া ইউনিয়ন শাখার সম্মেলন- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ মে) বিকাল ৪টায় বামুনিয়া ইউনিয়নের লালবাজার স্কুল মাঠে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিপন ইসলামের সভাপতিত্বে সম্মেলনের শুভ উদ্বোধন করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ও ভোগডাবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু। বিশেষ অতিথি হিসাবে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও ডোমার পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মিজানুর রহমান তুলু, মাসুদ বিন আমিন সুমন, সাবেক চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রইছুল আলম, বামুনিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক স্বপন মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি রেজয়ানুল করিম সাজি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা জিসাস এর সভাপতি রাকিব আল আকাশ, ডোমার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এইচ এম রতন, ডোমার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনজারুল ইসলাম, জাহাঙ্গীর কবির প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি সহ তার সহযোগি ও অঙ্গ সংগঠনের দলীয় নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ মে ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit