শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ইমরান খানের ১৪ দিনের রিমান্ড চায় এনএবি

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের ১৪ দিনের রিমান্ডের আবেদন করেছে। এর আগে মঙ্গলবার আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়।

এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, জবাবদিহি আদালতের বিচারক মুহাম্মদ বশির নিউ পুলিশ গেস্ট হাউসে মামলার শুনানি পরিচালনা করছেন। যেখানে সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতারের কারণ উপস্থাপন করেছে এনএবি।

খবরে বলা হয়েছে, ইমরান খানের আইনজীবীরা অবশ্য এনএবি’র আবেদনের বিরোধিতা করেছেন। তার আইনজীবী খাজা হারিস বলেছেন, পিটিআই প্রধান তদন্তে সহযোগিতা করবেন, তার শারীরিক রিমান্ডের প্রয়োজন নেই।

পিটিআই চেয়ারম্যানের আইনজীবীরা অভিযোগ করেছেন, তাদের আদালতে ঢুকতে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। পরে দলের তিন আইনজীবীকে শুনানিতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রাঙ্গণ থেকে দেশটির সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার করে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যারা।

কিউএনবি/অনিমা/১০ মে ২০২৩,/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit