প্রতিবন্ধীদের খেলা দেখতে ভারতে ছুটে এলেন নিপুণ আক্তার
বাদল আহাম্মদ খান,কলকাতা থেকে
Update Time :
বুধবার, ১০ মে, ২০২৩
১৭৩
Time View
বাদল আহাম্মদ খান,কলকাতা থেকে : খেলোয়াড়দের কাছে গিয়ে এক এক করে হাত মেলালেন। ছবি তুললেন। আপ্লুত হলেন। কথা দিলেন পুরো ম্যাচ দেখবেন। বলতে গিয়ে জানালেন, তাদের কাছ থেকে সবল মানুষদেরও শেখার আছে।বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারন সম্পাদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী নিপুন আক্তার হুইল চেয়ার ক্রিকেট দলের খেলা দেখতে ভারতের কলকাতায় এসেছেন। কুইক নিউজকে বলেন, ‘এই প্রথমবারের মতো তিনি হুইল চেয়ারে বসে কেউ ক্রিকেট খেলেন সেটা উপলব্ধি করছেন।’ভারতের কলকাতায় তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ শুরু হয় মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটা। খেলা শুরুর আগে নিপুণ আক্তারে কথা বলেন। তিনি বাংলাদেশের ড্রিম ফর ডিজএবিলিটি ফাউন্ডেশনের ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে কাজ করছেন।
মঙ্গলবারের শেষ ম্যাচে আবারো টসে জিতে বাংলাদেশ। তবে এবার প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথম ওভারেই উইকেট হারায় ভারত। তিন ম্যাচ সিরিজে ভারত ২-০ তে এগিয়ে রয়েছে।সংগঠন সূত্রে জানা গেছে, ২০১৬ সালে সারা দেশের শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে ডিডিএফ হুইল চেয়ার ক্রিকেট দল গঠন করে প্রতিবন্ধী হেদায়েতুল আজিজ মুন্না। দিল্লীতে ২০১৭সালে এই দল ডিডিএফ হুইল চেয়ার ক্রিকেট টিম টি-টোয়েন্টি খেলতে প্রথমবার ভারতে যায়। দেশের বাইরে হুইল চেয়ার ক্রিকেট খেলায় অংশ নেওয়া বাংলাদেশের পক্ষে ডিডিএফ হুইল চেয়ার ক্রিকেট টিমই ছিল প্রথম দল। ২০১৭ সালের ১১ এপ্রিল ভারতের হুইল চেয়ারের ক্রিকেট দলের সঙ্গে খেলে তারা জয়ী হয়। ২০১৯ সালে কলকতায় ভারত ও নেপালকে নিয়ে হওয়া ত্রিদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।