মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

নরসিংদীতে লালন আখড়ায় হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদী
  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৬৯ Time View

নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর বেলাব উপজেলায় লালন আখড়াবাড়ি পুলকিত আশ্রমে হামলার ঘটনার মূল আসামি শেখ জাহাঙ্গীরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ মে) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই দিন রাতে তিনজনের নাম উল্লেখ করে ও নাম না জানা আরও ৭-৮ জনের বিরুদ্ধে বেলাব থানায় মামলা করেন ভুক্তভোগী শিল্পী খোকন চিশতী। মামলার অন্য আসামিরা হলেন- উপজেলার পাটুলি ইউনিয়নের বাবলা গ্রামের শাহীন শেখ (৩২) ও ফজলু শেখ (৫৮)। গত রোববার বিকেলে উপজেলার পাটুলি ইউনিয়নের বাবলা গ্রামে লালন সংগীতের আখড়াবাড়ি পুলকিত আশ্রমে হামলা এবং বাদ্যযন্ত্র ভাঙচুর করে সন্ত্রসীরা।

ওই ঘটনায় তিন বাউল শিল্পী আহত হন। ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু করেন বিশিষ্টজনরা।আশ্রমের বাউলরা জানান, গতকাল সোমবার পুলকিত আশ্রমে সাধুসঙ্গের দিন ধার্য ছিলো। সারা দেশের বিভিন্ন জায়গা থেকে সাধু-ফকির, বাউল শিল্পীরা আশ্রমে উপস্থিত ছিলেন। গত রোববার বিকেলে শেখ জাহাঙ্গীর এবং শাহীনের নেতৃত্বে ৫ থেকে ৬ জন সন্ত্রাসী জাহাঙ্গীর আলম ভূইয়াকে খুঁজতে আশ্রমে আসেন। জাহাঙ্গীরকে আলমকে না পেয়ে সন্ত্রাসীরা আশ্রমে হামলা শুরু করলে তাদের বাঁধা দেন বাউল শিল্পীরা। এতে ক্ষিপ্ত হয়ে আগত শিল্পীদের উপর হামলা চালায় আসামিরা।

এ সময় শেরপুর জেলার মিন্টু বাউল (৩০), খুলনার রিয়াদ ভূঁইয়া (৩২) ও কিশোরগঞ্জের খোকন বাউল (৪০) আহত হন। হামলাকারীরা বাউলদের তনপোড়া, দোতারাসহ সব বাদ্যযন্ত্র ভেঙ্গে ফেলেন। পুলিশ জানায়, ঘটনার দিন শেখ জাহাঙ্গীর মাতাল অবস্থায় আশ্রমে প্রবেশ করতে চাইলে ভক্তরা তাকে বাধা দেয়। কিন্তু তিনি বাধা উপেক্ষা করে প্রবেশ করতে চাইলে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়।

পরে তিনি ক্ষিপ্ত হয়ে তার কয়েকজন সহযোগী নিয়ে এসে আশ্রমে হামলা চালান। এসময় তারা লোহার পাইপ ও রড দিয়ে ভক্তদের মারধর করেন ও ১ লাখ টাকার বাদ্যযন্ত্র ভেঙ্গে ফেলে। পরে ভক্তদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে জাহাঙ্গীর আশ্রমের আসনে থাকা ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামি জাহাঙ্গীর শেখকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৩,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit