বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

পুলিশের বাধা উপেক্ষা করে গোলাপগঞ্জ বিএনপির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৪৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : গোলাপগঞ্জে পুলিশি বাধা উপেক্ষা করে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন। তবে উপজেলার ইসলাম ব্রাদার্স কমিউনিটি সেন্টারে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান না করে পরে উপাজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান করেছেন দলের নেতাকর্মীরা। গত রবিবার বিকাল ৫টায় গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ঢাকাদক্ষিণস্থ অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ৬ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ফয়ছাল আহমদ চৌধুরী।

প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, সারা দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সীমাহীন দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম লাগামছাড়া। কিন্তু নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপ নেই। মানুষের কথা বলতে রাস্তায় নামলে পুলিশ বাধা দিচ্ছে। মানুষের ভাত ও কাপড় নিশ্চিত করতে হলে এই সরকারকে হটাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান ফয়ছল, গোলাম কিবরিয়া, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা বদরুল আলম, পৌর বিএনপি’র সহসভাপতি ও সাবেক আহবায়ক হাসান ইমাদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক জয়নাল মাস্টার সেলিম আহমদ,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহজাহান আহমদ, আবুল কালাম খোকন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান,বাঘা ইউনিয়ন বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন, আমুড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতির মাহবুবুর রহমান লুলু, সাধারণ সম্পাদক আবদুল গফ্ফার কুটি, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সাভাপতি লুকুজ আহমদ।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপি’র সভাপতি শামীম আহমদ, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল আহমদ, উপজেলা বিএনপি নেতা সেনাম আহমদ, সুলেমান আহমদ, আব্দুল কালাম, হাসির আলী, মুজিবুর রহমান, বাবুর আলী, ফেরদৌস আলম, ময়নুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো: কয়েছ আহমদ, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক কামাল আহমদ, জুবেল আহমদ, সদস্য জিয়া উদ্দিন, আঃ আহাদ, রাজন আহমদ, মহসিন আহমদ, সালাহ উদ্দিন, ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, সদস্য সচিব সাহান আহমদ, যুগ্ন আহবায়ক জাকারিয়া শাহজান, ছাত্রদল নেতা আশফাক আহমদ, আশফাক আহমদ, নাহিদ আহমদ, শাকিব আহমদ, মুন্না আহমদ, রুমেল আহমদ, হুসাম উদ্দিন, জাহিদ হাসান, মান্না ফাহিম আহমদ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মে ২০২৩,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit