বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার জবাবে কী করতে যাচ্ছে উত্তর কোরিয়া মন্ত্রীদের ২ মাসের বেতন দেবে না পাকিস্তান, সরকারি অফিস খোলা ৪ দিন আরও বিধ্বংসী ড্রোন এনে ইরানের চমক, মার্কিন শিবিরে আতঙ্ক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান নিশ্চিহ্ন না হতে চাইলে নিজের দিকে খেয়াল রাখুন, ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি যুদ্ধের সময়সীমা নির্ধারণ করবে কে? ইরান নাকি যুক্তরাষ্ট্র আবাসন খাত রক্ষায় ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ভণ্ডামি ছাড়ুন, যথেষ্ট হয়েছে: ইউরোপীয় কমিশনকে ইরান ডোমসারে বিএনপি নেতার হুকুমে জমি দখলের অভিযোগ প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন- বান্দরবান লামায় পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ।

শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার হার দাড়িয়েছে ৭৫ পারসেন্টে

আব্দুল্লাহ আল মামুন,জেলা প্রতিনিধি,মাদারীপুর
  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৫৪ Time View

আব্দুল্লাহ আল মামুন,মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর- ৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ বলেছেন, ২০০৪ সালে শিক্ষার হার ছিলো শুধু ৪৫ পারসেন্ট আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই শিক্ষার হার দাড়িয়েছে ৭৫ পারসেন্টে। কোথায় ৪৫ আর কোথায় ৭৫! শতভাগ শিক্ষার হার পেতে বেশী দিন লাগবেনা।রবিবার (৭ মে) সকাল ১০ টায় ডাসার বাঘরিয়া উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চার তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।ড.আবদুস সোবহান গোলাপ এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী বাংলাদেশে দরকার, তিনি শিক্ষা ব্যাবস্থার অনেক পরিবর্তন করেছেন এবং বিনা পয়সায় বছরের প্রথমে সারা বাংলাদেশের ছেলে মেয়েদের মধ্যে বই বিতরন করেন। পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলাদেশেই বিনামূল্যে বই বিতরণ করেন। ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির ব্যাবস্থা করেছেন। শিক্ষার হার বেড়েছে শিক্ষার মান বেড়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বালিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বাঘরিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন খানের সভাপতিত্বে ও ডাসার উপজেলা মৎস্য জীবিলীগের সহ-সভাপতি ইসতিয়াক হোসেন তুষার খানের সঞ্চালনায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা নিবার্হী কর্মকর্তা শারমিন ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা প্রকৌশলী তানভীর ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাশার, কালকিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন সরদার, রমজানপুর ইউনিয়নের চেয়ারম্যান বি.এম.মিল্টন ইব্রাহিম, মৎস্য জীবীলীগের কালকিনি উপজেলার সভাপতি শাহাদাত হোসেন সরদার প্রমুখ।

কিউএনবি/অনিমা/০৭ মে ২০২৩,/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit