মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান : রিজভী দরিদ্র হাজং পরিবারকে নতুন ঘর দিলেন : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ফুলবাড়ীতে নিজ পুকুরের মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায় প্রতিপক্ষরা॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ আগস্টের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত

নগরীতে পেপার স্ট্যান্ড জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে সৈয়দ মুগনী তরঙ্গ সমাজ উন্নয়ন কমিটির প্রতিবাদ সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৪৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : খাসদবীর সৈয়দ মুগনী আবাসিক এলাকার গলির মূখে স্থাপিত পেপার স্ট্যান্ড জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে সৈয়দ মুগনী তরঙ্গ সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মে) বিকাল ৫টায় পেপার স্ট্যান্ডের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সৈয়দ মুগনী তরঙ্গ সমাজ উন্নয়ন কমিটির সভাপতি মফিজুর রহমান বারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট কামাল উদ্দিনের পরিচালনায় প্রদিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সৈয়দ মুগনী তরঙ্গ সমাজ উন্নয়ন কমিটির উপদেষ্টা সৈয়দ মনজ্জির হুসেন ও মাহবুব চৌধুরী।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, স্ট্যান্ডের কাছে কলোনীতে বাস করা মাদক সেবনকারী, ছিনতাইকারীরা এই অপরাধ করে থাকতে পারে। চুরি, ছিনতাই, ইভটিজিং, বিশৃঙ্খলা সহ বিভিন্ন অপরাধ কান্ডে তারা জড়িত রয়েছে। এলাকায় বিশৃঙ্খলা, অপরাধে এদেরকে এর আগেও এলাকার পাঞ্চায়িত বিতাড়িত করেছিল। কয়েক মাস আগে এসে আবার তারা আস্তনা গড়ছে। গত কয়েক দিন আগে তাদেরকে এলাকা থেকে বিতাড়িত করতে কলোনীর মালিককে অনুরোধ করেছিল স্থানীয় পাঞ্চায়িত কমিটির নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে মাশুক আহমদ, আবুল ফয়েজ চৌধুরী, আনার আহমদ, শেখ আব্দুল মনাফ, কুদ্দুস আহমদ, শামীম আজাদ, সোহেল আহমদ, মকবুল হোসেন, মনিরুল ইসলাম, সৈয়দ শাহিদ হোসেন শাবু, শাহ আলী আশফাক অপু, রফিক মিয়। উপস্থিত ছিলেন-মুজিবুর রহমান, তারেক আহমদ, লায়েক আহমদ, লায়েকুর রহমান, সিদ্দিক মিয়া প্রমুখ। 

কিউএনবি/অনিমা/০৬ মে ২০২৩,/রাত ৮:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit