শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন

আদিতমারীতে ভ্রাম্যমান আদালতে ছয় জুয়াড়ীকে কারাদণ্ড

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১২৬ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : জুয়া খেলার আসর থেকে ছয় জুয়াড়ীকে হাতেনাতে আটক করেছে লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ। আটক জুয়াড়ীদের ভ্রামমাণ আদালত ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা জরিমানা করে জেল হাজতে প্রেরন করে।শনিবার (৬ মে) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুল জান্নাত এ দন্ডাদেশ প্রদান করেন। এর আগে সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দিঘলটারী এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় জুয়ার সরঞ্জামাদিসহ তাদের গ্রেফতার করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন, দুর্গাপুর ইউনয়নের দিঘলটারী এলাকার মোঃ আব্দুল আউয়ালের ছেলে মোঃ আলম মিয়া (৩০), মৃত শহিদুল ইসলামের ছেলে মোঃ মিজানুর রহমান (২৯), মৃত আনছার আলীর ছেলে মোঃ শহিদুল ইসলাম@সাইদুল (৪৫), মৃত মনছুর আলীর মোঃ মোজাম্মেল হক (৫১), মৃত নুরুল হকের মোঃ মমিনুর ইসলাম (৩৫), ও মোঃ আফতার আলীর মোঃ একরামুল হক (৩৫)।

আদিতমারী থানা সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানা পুলিশ জানতে পারে সীমান্তবর্তী এলাকা দুর্গাপুর ইউনিয়নে বড় রকমের জুয়া খেলা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই হামিদুল ইসলাম, এএসআই জোবায়ের হোসেন, এএসআই আইয়ুব আলী, এএসআই ফারুক ইসলামসহ সঙ্গীয় অফিসার ফোর্সসহ জুয়ার বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ছয়জন জুয়াড়ীকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুল জান্নাতের ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত জুয়াড়ীদেরদুপুরের দিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, আদিতমারী উপজেলাকে মাদক ও জুয়া মুক্ত রাখতে তাদের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/০৬ মে ২০২৩,/রাত ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit