সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

খুবি উপকেন্দ্রে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : শনিবার (০৬ মে) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কলা ও মানবিক, আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়সহ খুলনার দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রেভারেন্ড পলস হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রথম দিনের ভর্তি পরীক্ষায় মোট ৮ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থীর আসনের ব্যবস্থা ছিল। এর মধ্যে উপস্থিতির হার ছিল ৯৫ দশমিক ৪৬ শতাংশ।

এদিকে পরীক্ষা চলাকালে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন পরীক্ষার হল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কেন্দ্রের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘টানা তৃতীয়বার খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীদের কষ্ট লাঘবে পরীক্ষা শুরুর আগেই গেট খুলে দেয়া হয়েছে। বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেয়া নিঃসন্দেহে একটি ভালো সিদ্ধান্ত।

কারণ, শিক্ষার্থীদের ঢাকায় গিয়ে পরীক্ষা দিতে দুর্ভোগ-ভোগান্তিতে পড়তে হচ্ছে না।’পরীক্ষার হল পরিদর্শনকালে খুবি উপাচার্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসেন আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

 

 

কিউএনবি/অনিমা/০৬ মে ২০২৩,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit