স্পোর্টস ডেস্ক : শুক্রবার (৫ মে) পাকিস্তানের করাচিতে সিরিজের চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডকে ১০২ রানে হারায় পাকিস্তান। তাতেই অস্ট্রেলিয়া ও ভারতকে পিছনে ফেলে তালিকার শীর্ষে জায়গা করে নেয় বাবর আজমের দল। দলের বড় অর্জনের দিনে সেঞ্চুরিও করেছেন পাকিস্তান দলপতি।
র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে বাবর আজম বলেন, ‘পাকিস্তান এখন এক নম্বরে রয়েছে। এজন্য দলটিকে অভিনন্দন জানাই। ভক্তদের সমর্থন, পকিস্তান ক্রিকেট বোর্ডসহ দলীয় প্রচেষ্টার ফল এটি। বিশেষ করে গুরুত্বপূর্ণ মুহূর্তে দল যেভাবে পারফরমেন্স করেছে, তার প্রশংসা না করে পারছি না।’
কিউএনবি/অনিমা/০৬ মে ২০২৩,/সন্ধ্যা ৭:০০