বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার

আন্দোলন নয়, চক্রান্তের রূপরেখা তৈরি করছে বিএনপি: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন নয়, বিএনপি চক্রান্তের রূপরেখা তৈরি করছে। নির্বাচনে হেরে যাবে জেনে বিএনপি চোরাগোপ্তা ষড়যন্ত্র করছে।

শনিবার বেলা ১১টায় রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলীর সঙ্গে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

জনসম্পৃক্ততার অভাবে বিএনপির আন্দোলন ব্যর্থ দাবি করে ওবায়দুল কাদের বলেন, চক্রান্তের রূপরেখা তৈরি ও ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি দেশের অর্থনীতি ধ্বংসের পরিকল্পনা করছে। 

তিনি বলেন, আমরা একটি কথাই বলব—০ আমাদের বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার এবারের যে সফর, সে সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। বিশ্ব সংকটের পরিপ্রেক্ষিতে তার সফরটি বাংলাদেশের প্রতিক্রিয়া এবং প্রভাব আমাদের জীবনে আজকে অনিবার্যভাবে এসে পড়েছে। সেই পরিপ্রেক্ষিতে এই সফরকে যদি কেউ বিবেচনা করে, তা হলে এটি একটি ঐতিহাসিক সফর।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলের পরবর্তী সাংগঠনিক কার্যক্রম ও করণীয় ঠিক করতেই এ সভার আয়োজন করা হয়েছে। তা ছাড়া মাঝেমধ্যে এভাবে দলের স্বার্থে দেখা-সাক্ষাৎ করাও জরুরি।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

কিউএনবি/অনিমা/০৬ মে ২০২৩,/দুপুর ১২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit