রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

করোনার জরুরি অবস্থা তুলে নিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী যে স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল তা তুলে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। প্রায় তিন বছর পর এই ঘোষণা দেওয়া হলো। মহামারি শেষ হওয়ার পথে এটিকে একটি বড় পদক্ষেপ বলছে সংস্থাটি।

শুক্রবার (৫ মে) এ ঘোষণা দেয় ডব্লিউএইচও। এতে জানানো হয়, এখন আর স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা দীর্ঘ করার প্রয়োজন নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, অত্যন্ত আশার কথা হলো যে, আমি বিশ্বব্যাপী করোনার জরুরি অবস্থার সমাপ্তি ঘোষণা করছি। তার মানে এই নয় যে, কোভিড বিশ্বব্যাপী স্বাস্থ্য হুমকি হিসেবে শেষ হয়ে গেছে।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনা মহামারির কারণে ৬ দশমিক ৯ মিলিয়নেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, বিশ্ব অর্থনীতিকে ব্যাহত করেছে এটি। তবে এখন আর স্বাস্থ্য জরুরি অবস্থার প্রয়োজন নেই।

এর আগে বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটি ১৫তম বৈঠকে বসেছিল। এই কমিটি জনস্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা তুলে নেওয়ার সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে এই ঘোষণা দিলো ডব্লিউএইচও।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/০৬ মে ২০২৩,/সকাল ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit