রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

চৌগাছায় ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২৪৪ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সুখপুকুরিয়া ইউনিয়ন ছাত্রলীগ আয়োজিত এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। নতুন আহবায়ক কমিটি অনুমোদনের দুই মাসের মধ্যেই উপজেলা ছাত্রলীগের একাংশ এ কর্মীসভা করেন।এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর হোসেন। ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক তৈয়বুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোলাইমান হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল হাকিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, দপ্তর সম্পাদক হাসেম আলী, চৌগাছা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুজ্জামান রিংকু, সাধারন সম্পাদক মিকাইল ইসলাম, পৌর ছাত্রলীগ নেতা সৌরভ রহমান বিপুল প্রমুখ। বক্তারা সকল দ্বিধা ভূলে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনকে এগিয়ে নিতে সকলের প্রতি অনুরোধ জানান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক সদস্য হযরত আলী, নয়ন মৃধা, আবিদুজ্জামান জিসান, সানজিদ কবির, জয়ন্ত কুমার, সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক জিহাদ হোসেন, পৌর ছাত্রলীগ নেতা নিরব হোসেন আকরাম, জগদীশপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ইশতিয়াক আহমেদ অমি, যুগ্ম-আহবায়ক আশিকুর রহমান জনি, হাকিমপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রাজন আহমেদ, এবিসিডি কলেজ ছাত্রলীগের সভাপতি রাশেদ হাসান ও সুখপুকুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক কবির হোসেন ।

বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে দূর্বার গতিতে ছুটে চলা ছাত্র সংগঠনটি যে সাংগঠনিক শক্তিতে অদ্বিতীয় সেটিই প্রমান করতে চায় উপজেলা ছাত্রলীগ। যে সংগঠনে অছাত্র, মাদকাসক্ত, সন্ত্রাসীদের বাদ দিয়ে শুধুমাত্র ছাত্রদের প্রাধান্য থাকবে সেই ছাত্রলীগই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চায় নেতৃবৃন্দ।এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে সর্বোচ্চ ত্যাগ শিকার করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক এমএ করিম, হাসান রেজা, ফিরোজ হোসেন, শফিকুর রহমান রাথিক মৃধাসহ নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৩,/রাত ১০:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit