শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ফের বড় পর্দায় সুশান্ত সিং রাজপুতের চলচ্চিত্র!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‘এম. এস. ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ ভারতের অন্যতম বিখ্যাত ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র। ২০১৬ সালে মুক্তি পায় এটি। আগামী ১২ মে ভারতীয় প্রেক্ষাগৃহে একচেটিয়াভাবে পুনরায় মুক্তি পাবে সিনেমাটি। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় নতুন করে মুক্তি দেয়া হবে ছবিটি।

প্রয়াত সুশান্ত সিং রাজপুত এ চলচ্চিত্রে এম.এস. ধোনির ভূমিকায় অভিনয় করেছিলেন, যেটি ওই বছরের সবচেয়ে বড় হিট হয়ে ওঠে। সিনেমাটির পুনরায় মুক্তি প্রসঙ্গে ডিজনি স্টার স্টুডিওর প্রধান বিক্রম দুগ্গাল বলেন, ‘এম.এস. ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ শুধু স্টার স্টুডিওগুলোর জন্যই বিশেষ ফিল্ম নয়, সারা বিশ্বের ভারতীয়দের জন্যও বিশেষ একটি ফিল্ম।
 
তিনি বলেন, আমাদের সবচেয়ে সফল ক্রিকেট অধিনায়কের অনুপ্রেরণামূলক যাত্রা প্রদর্শন করে। সিনেমাটি পুনরায় মুক্তির লক্ষ্য হলো সারা দেশে ধোনি ভক্তদের ক্রিকেটের সবচেয়ে জাদুকরি মুহূর্তগুলোকে বড় পর্দায় দেখার আরেকটি সুযোগ করে দেয়া। বায়োপিকটি সুশান্তের ক্যারিয়ারের সবচেয়ে বড় হিটগুলোর মধ্যে একটি। এতে অভিনয়ের জন্য সেই বছরের পুরস্কার অনুষ্ঠানে সেরা অভিনেতা বিভাগে বেশ কয়েকটি মনোনয়ন পেয়েছিলেন সুশান্ত।
 
২০২০ সালের ১৪ জুন সুশান্ত কোটি ভক্তকে হতবাক করে দিয়ে মৃত্যুর পথ বেছে নেন। যদিও তার মৃত্যু ঘিরে রয়েছে অনেক রহস্য। পরিবারের দাবি, সুশান্তকে হত্যা করা হয়েছে। এখনও চলছে সুশান্ত হত্যা মামলার তদন্ত।

 

 

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৩,/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit