রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

জলবায়ু খাতে ১০০ বিলিয়ন ডলার অর্থায়ন করবে এডিবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এডিবি। এতে বলা হয়, জলবায়ু পরিবর্তনে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে। পুরো বিশ্বে যার নেতিবাচক প্রভাব পড়ছে। জলবায়ু যত দ্রুত পরিবর্তন হচ্ছে, এর বিরূপ প্রভাবও তত দ্রুত দৃশ্যমান হচ্ছে। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। তাই এ অঞ্চলের জলবায়ু মোকাবিলায় উদ্ভাবনী অর্থ সুবিধা চালু করছে এশীয় উন্নয়ন ব্যাংক। এডিবির সদস্যভুক্ত দেশ হওয়ায় ১০০ বিলিয়ন মার্কিন ডলারে ভাগ বসাতে পারে বাংলাদেশও।

বর্তমানে এডিবির সদস্যভুক্ত দেশ ৬৮টি। এর মধ্যে ৪৯টিই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় অবস্থিত। এসব দেশে ১০০ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে সংস্থাটি। এটিকে যুগান্তকারী প্রকল্প উল্লেখ করে এডিবি জানায়, এই প্রকল্প এডিবিকে অত্যন্ত প্রয়োজনীয় জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করতে সহায়তা করবে। লিভারেজড গ্যারান্টি মেকানিজমের মাধ্যমে তিন বিলিয়ন মার্কিন ডলার গ্যারান্টি রেখে নতুন জলবায়ু বিনিয়োগে ১৫ বিলিয়ন পর্যন্ত বিনিয়োগ করা হবে।

এভাবে জলবায়ু খাতে ২০৩০ সাল নাগাদ ১০০ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানায় এডিবি। যা এশিয়ার দেশগুলো সঠিক ও যৌক্তিকভাবে ব্যবহার করতে পারবে।

 

 

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৩,/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit