শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের তিনচটি নয়াগ্রাম দারুল কোরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার ভিত্তিপ্রস্তার স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মুস্তাক আহমদ পলাশ। এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার সকল ক্ষেত্রে সমহারে উন্নয়ন সাধন করছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাকেও গুরুত্ব দিচ্ছে।
বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ফজলে হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বক্কর, সাবেক চেয়ারম্যান সামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম আহমদ, ছাত্রলীগ নেতা মাহফুজ আহমদ, সুলতান আমদ ইউপি সদস্য সাইদুর রহমান, হুমায়ুন কবির,আব্দুল্লাহ আল মামুন, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক বাউলা, মহানগর ছাত্রলীগ নেতা অহিদ আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৩,/সকাল ১০:৫২