সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

ধান কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১২৩ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বোরো ধান কাটতে গিয়ে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বীরেন্দ্রনাথ চেংটু (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (০৩ মে) দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের কয়ার দোলায় এ ঘটনা ঘটে। কৃষক বীরেন্দ্রনাথ চেংটু (৫০) তেতুলিয়া এলাকার কেকার নাথের ছেলে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, বুধবার দুপুরে কয়েকজন শ্রমিক উপজেলার কয়ার দোলার জমিতে ধান কাটতে যান। এ সময় পড়ে থাকা সেচপাম্পের তারে জড়িয়ে পড়েন বীরেন্দ্রনাথ চেংটু। এ সময় অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করতে গেলেও ঘটনাস্থলে তিনি মারা যান। পরে স্থানীয়রা কালীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসূল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit