বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

প্রধানমন্ত্রীর বিদেশ সফরের অর্জন জিরো: ফখরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান সফরের অর্জন জিরো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিশ্বব্যাংকের ঋণ পূর্বনির্ধারিত ছিল। আওয়ামী লীগ যতই বলুক প্রধানমন্ত্রীর বিদেশ সফর সফল। মূলত প্রধানমন্ত্রীর সফরের অর্জন জিরো।

বুধবার (৩ মে) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এলডিপির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আলোচনার কোনো যুক্তি থাকতে পারে না উল্লেখ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এরা (আওয়ামী লীগ) মিথ্যাবাদী ও প্রতারণা করে যা অতীত আলোচনায় সবাই অবগত। সেই কারণেই জনগণ তাদের আন্দোলনের মাধ্যমে এদের বিদায় করতে চায়।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এদের পায়ের নিচে মাটি নেই। এরা মিথ্যা প্রচার করে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে মিথ্যাচারকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বলে বেড়ানো হচ্ছে তাদের অধীনে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সবগুলোই অবাধ এবং সুষ্ঠু হয়েছে। শুধু তাই নয়, বিশ্ব ব্যাংক এবং আইএমএফ কেউ তারা মিথ্যা তথ্য দিচ্ছে। তাদের বডি কেমিস্ট্রি হচ্ছে সন্ত্রাস ও দুর্নীতি।

তিনি বলেন, জনগণের লক্ষ্য একটাই এদের ক্ষমতা থেকে সরাতে হবে, আইনের শাসন ফিরিয়ে আনতে হবে। জনগণের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। কারণ আওয়ামী লীগ দেশের নৈরাজ্য সৃষ্টি করে মানুষের ন্যূনতম অধিকার ভোট দেওয়ার অধিকার পুরোপুরি কেড়ে নিয়েছে। একটা মাত্রই উদ্দেশ্য আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠিত করা।

বিএনপি মহাসচিব বলেন, দেশে আজ ঘরে-বাইরে কেউ নিরাপদ নয়, নিরাপত্তাহীন পরিবেশ বিরাজমান। চারদিকে লুটপাট, অর্থ পাচারের মাধ্যমে ব্যাংকগুলোকে খালি করে দেওয়া হয়েছে। এ থেকে পরিত্রাণের জন্য আমরা গণতান্ত্রিক দলগুলো একজোট হয়ে যুগপৎ আন্দোলন শুরু করেছি। আমরা মনে করি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার না থাকলে কেউ ভোট দিতে পারে না, বিশেষ করে আওয়ামী লীগের অধীনে। বিগত দুটি জাতীয় সংসদ নির্বাচন তার প্রমাণ।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমদ বলেন, সরকার চায় আবার একক নির্বাচন, আমরা চাই সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন, যে নির্বাচন একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্ভব। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই দাবি আওয়ামী লীগও করেছিল যা তাদের অস্বীকার করার সুযোগ নেই।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৩,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit