বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

বিএনপি নকল করার ওস্তাদ: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি নিজেরা কিছু করতে পারে না। তারা নকল করার ওস্তাদ।

তিনি বলেন, আমেরিকা থেকে তারা টেক ব্যাক থিওরি শিখেছে। সেই থিওরি থেকে তারা কেয়ার টেকার গর্ভমেন্টের কথা বলে।

আইনমন্ত্রী সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা শ্রমিক লীগ আয়োজিত মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

এ সময় আনিসুল হক বিএনপির ‘টেক ব্যাক বাংলাদেশ’ শ্লোগানের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন সাহেব যখন নির্বাচন করেন তখন একটি ইংরেজি শ্লোগান দিয়েছেন ‘টেক ব্যাক আমেরিকা, বিল্ড ব্যাটার’।

তিনি হাস্যরস করে বলেন, ওই যুক্তরাষ্ট্রের বাইডেনের শ্লোগান নকল করে এখন বিএনপি সাহেবেরা বলছেন ‘টেক ব্যাক বাংলাদেশ’, কিন্তু ওনারা বলে না, বিল্ড ব্যাটার। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশ সংবিধান অনুযায়ী এবং তার এক ইঞ্চি তারতম্য হবে না।

আইনমন্ত্রী আরও বলেন, আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাক। আমরা ফাঁকা বুলিতে বিশ্বাস করি না। আর বিএনপি উদ্ভট উদ্ভট কথা বলেন।
শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইবনে মাসুদ খলিফা। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, কসবা পৌর মেয়র এমজি হাক্কানি, যুগ্ম আহবায়ক মনির হোসেন বাবুল, মো. সেলিম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৩,/দুপুর ১২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit