বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাপা : জিএম কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৯৭ Time View

ডেসক্ নিউজ : আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেছেন, ‘শুধু প্রার্থী হতে চাইলেই হবে না, ত্যাগীদের মূল্যায়ন করা হবে। সাংগঠনিকভাবে যারা ভালো কাজ করবেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে প্রার্থিতা দেওয়া হবে। দেশের রাজনীতি ও অর্থনীতির পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। অবস্থা বুঝে আমাদের ব্যবস্থা নিতে হবে।’

আজ শনিবার দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পাঁচ সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে জিএম কাদের বলেন, ‘পাঁচ সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে। আমরা প্রত্যেকটি সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবো। এরইমধ্যে গাজীপুর সিটি করপোরেশনে প্রার্থী দিয়েছি। জনগণ ও আমাদের নেতাকর্মীদের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন হলে, আমরা বিজয়ী হবো।’

তিনি বলেন, ‘সাধারণ মানুষ বলছেন, তারা ভোট দিতে পারবেন তো? ভোট দিলেও ফলাফল কি তাদের দেওয়া ভোট গুনে প্রকাশ করা হবে? এ কথাগুলো সাধারণ ভোটাররা আমাদের কাছে জিজ্ঞাসা করেন। সঠিকভাবে নির্বাচনে ভোট হবে কি না, বাধাগ্রস্ত হবো কি না- এসব প্রশ্ন সাধারণ জনগণের। এ কারণেই মানুষের নির্বাচন ব্যবস্থার ওপর অনাস্থা।’

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৩,/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit