শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নোয়াখালীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী শাহিনের মতবিনিময়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৯৪ Time View

নোয়াখালী প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী, জাতীয় নেতা আবদুল মালেক উকিলের ভ্রাতুষ্পুত্র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে নোয়াখালী সুপার মার্কেটের পঞ্চম তলায় ফুডপেস্তা রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নিজেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে ঘোষণা করে এডভোকেট শিহাব উদ্দিন শাহিন বলেন, তৃণমূলের নেতাকর্মীদের দাবি হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ আসনে দুর্নীতি, টেন্ডারবাজি, চাকুরি বাণিজ্য ও অনুপ্রবেশকারীদের আশ্রয়-প্রশ্রয়দাতা বহিরাগত ব্যক্তিকে বাদ দিয়ে সদর ও সুবর্ণচরের স্থানীয়  বাসিন্দাদের মধ্য থেকে মনোনয়ন দেওয়া হোক।

তিনি বলেন, আমি আমার মাতৃতুল্য নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নোয়াখালীর ঠিকানা আমাদের অভিভাবক ওবায়দুল কাদেরের কাছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইব। আমাকে যদি দলীয় মনোনয়ন দেওয়া হয়, তাহলে অতীতের সকল রেকর্ড ভেঙে এই আসনে বিপুল ভোটে  নৌকার বিজয় সুনিশ্চিত হবে। আর যদি কোন কারণে আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়, তাহলেও আমি দলের পক্ষে সবাইকে নিয়ে কাজ করবো।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহিন বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ-প্রাচীন রাজনৈতিক দল। এখানে এমপি হওয়ার মতো অনেক যোগ্য লোক রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদে জনগনের পক্ষে কথা বলতে পারবে এমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে মনোনয়ন দিলে দল এবং দেশের মানুষের পাশাপাশি তৃণমূলের কর্মীরা মূল্যায়িত হবে।

মতবিনিময় সভায় বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে ধারাবাহিক উন্নয়নের চিত্র তুলে ধরে শিহাব উদ্দিন শাহিন বলেন, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা বিশে^র ক্ষমতাধর নেতাদের মধ্যে অন্যতম। বঙ্গবন্ধু কন্যার ডায়নামিক নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইনশাল্লাহ আওয়ামী লীগ জনগনের রায় নিয়ে পুনারায় ক্ষমতায় আসবে এবং তখন বাংলাদেশ একটি  উন্নত-সমৃদ্ধ দেশে পরিনত হবে।

মতবিনিময় সভায় নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, আলমগীর ইউসুফ, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান চৌধুরী, সাংবাদিক সামছুল হাসান মিরন, আবু নাছের মঞ্জু, মিজানুর রহমান, মাহবুবুর রহমান, আমিরুল ইসলাম হারুন, সুমন ভৌমিক, নাসির উদ্দিন বাদল, আসাদুজ্জামান কাজল, জামাল হোসেন বিশাদ, আকবর হোসেন সোহাগসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস জাহের, সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের, সাবেক সহসভাপতি জাকিউল ইসলাম দুলাল, সুবর্ণচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, বিনোদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বাবলু, কাদির হানিফ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, অশ^দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু, দাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান শিপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইবনে ওয়াজিদ ইমনসহ সদর ও সুবর্ণচর উপজেলার বিভিন্ন ইউনিটের আওয়ামলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit