রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

হাতি দিয়ে চাঁদাবাজিতে প্রাণ গেল বাবা-ছেলের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : বগুড়ায় হাতি দিয়ে চাঁদাবাজির ফলে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরবাইক আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির ইন্দইল স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসকর্মীরা তাদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই পিকআপ ভ্যানচালক পালিয়ে গেলেও স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানটি আটক করে।

নিহতরা হলেন উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির লক্ষ্মীকুল গ্রামের নাগর প্রমাণিকের ছেলে লোকমান হোসেন ও তার ছেলে জাহিদুল ইসলাম। ইন্দইল গ্রামের আবু হাসনাত রকি নামে এক প্রত্যক্ষদর্শী জানান, এদিন সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের ইন্দইল এলাকায় সড়কের ওপর একটি হাতি নিয়ে মাইথ কাউসার লোকজনের কাছ থেকে চাঁদা আদায় করছিল। এ সময় একটি মোটরবাইক হাতিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিকে থেকে আসা একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরবাইকে থাকা একজন আরোহী ঘটনাস্থলে মৃত্যু হয়। অপর আরোহীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জাহিদুল ইসলাম ও তার বাবা লোকমান হোসেন এদিন সকালে বাড়ি থেকে আদমদীঘি যাওয়ার সময় উপজেলার ইন্দইল মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে মোটরবাইক আরোহী বাবা ও ছেলে গুরুতর আহত হন। এ বিষয়ে আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। বাদী না থাকায় পরিবারের নিকট হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। ওসি আরও জানান, ক্যাভার্ড ভ্যান ও হাতির মালিক কাউসারকে জিজ্ঞাসা বাদের জন্য থানায় আটক করে নিয়ে আসা হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit