শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

রোনালদোর গোলের রাতে নাসরের বড় জয়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : সুপার কিং কাপ থেকে ছিটকে যাওয়ার, সেই জেরে কোচ রুডি গার্সিয়াকে বরখাস্ত। তাতেও যেন ব্যর্থতা ঢাকছিল না আল নাসরের। সব দায় নিয়ে পদত্যাগ করেন ক্লাব সভাপতি মুসাল্লি আল-মুয়াম্মার। একদিকে দলের বাজে পারফরম্যান্স অন্যদিকে এসব তেতো সংবাদ। তার মাঝেই কাল রাতে মাঠে নেমেছিল আল নাসর। ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করেছেন। বড় ব্যবধানে জিতেছে তার দল। এ যেন সিন্ধুময় বিষাদে বিন্দুময় সুখ।

শুক্রবার দিবাগত রাতে প্রতিপক্ষ আল-রায়েদের বিপক্ষে মাঠে নামে আল নাসর। সেই ম্যাচে ৪-০ গোলে জয় পেয়েছে আল নাসর। এই জয়ে সৌদি প্রো লিগের শীর্ষে থাকা আল-ইত্তিহাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান তিনে নামিয়ে আনলো রোনালদোর দল।

এদিন গোলের যাত্রাটা করেন রোনালদোই। ম্যাচের মাত্র ৪ মিনিটের মাথায় তিনি দলের লিড এনে দেন। সেই গোলে প্রধমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে আল-নাসরের লিড ব্যবধান দ্বিগুণ করেন আবদুলরাহমান গারিব। এরপর তৃতীয় ও চতুর্থ গোল করে বড় জয়ের উপলক্ষ্য এনে দেন মোহাম্মেদ মারান ও আবদুলমাজেদ আল সুলাইহিম।

আগামী ৩ মে টেবিলের শীর্ষে থাকা আল-ইত্তিহাদ এবং ৮ মে আল খালিজের বিপক্ষে ম্যাচে মুখোমুখি হবে রোনালদোর আল-নাসর।

কিউএনবি/অনিমা/২৯ এপ্রিল ২০২৩,/সকাল ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit