বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
চোট শঙ্কায় তানজিদ, অনুশীলনে আঙুলে বলের আঘাত পেলেন মুশফিক খাবারের প্যাকেটে করে এলো তেলাপোকা, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ অভিনেত্রীর উপগ্রহের দাপটে ম্লান রাতের আকাশ, ব্যাহত মহাকাশ গবেষণা শেষ টেস্টে বাংলাদেশের ৪ পেসার খেলানোর সম্ভাবনা, যা বললেন সিমন্স যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি আয়ের চেয়ে লাগামহীন ব্যয়, রেকর্ড ৪০ ট্রিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বিশ্ব মশা দিবস আজ ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের

সিলেট নগরে পরিকল্পিত উন্নয়ন উপহার দেবো: আনোয়ারুজ্জামান চৌধুরী

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১০৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : নৌকা মার্কায় ভোট দিলে জননেত্রী শেখ হাসিনা সিলেটের উন্নয়ন উপহার দিবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।তিনি বলেন, নৌকা যেমন স্বাধীনতার প্রতীক তেমনি উন্নয়নের প্রতীক। জননেত্রী শেখ হাসিনা সিলেট সিটি করপোরেশনের উন্নয়নের জন্য বিগত দিনে দু’হাতে টাকা দিয়েছেন। অথচ উন্নয়ন নিয়ে নানা প্রশ্ন রয়েছে। যথাযথভাবে উন্নয়ন হলে সিলেট নগর একটি পরিকল্পিত নগরে পরিনত হতো।আনোয়ারুজ্জামান চৌধুরী শুক্রবার নগরীর ১৬নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী চারাদিঘীরপাড়ের জামে মসজিদে জুম্মার নামাজ আদায়ের পূর্বে মুসল্লীদের উদ্দেশ্যে এ কথা বলেন।এ সময় তিনি নৌকার পক্ষে মসজিদের মুসল্লিদের কাছে দোয়া চান।মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান আরো বলেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিলে আগামীতে পরিকল্পিত উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হবে। সিলেটকে একটি স্মার্ট নগরে পরিনত করার অঙ্গীকার করেন তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক মোবাশ্বির আলী, মহানগর আওয়ামী লীগের সদস্য রাহাত তরফদার, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমদ, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আখতার হোসেন, সাধারণ সম্পাদক আহমেদ হান্নান, ওয়ার্ড যুবলীগের সভাপতি সেবুল আহমদ সাগর প্রমুখ।এদিকে- জুম্মার নামাজ আদায়ের পর নগরীর মানিক পীর (রহ.) মাজারস্থ কবরস্থানে সিলেটের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বদরউদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত করেন। এ সময় তিনি সাবেক মেয়রের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।

কিউএনবি/অনিমা/২৯ এপ্রিল ২০২৩,/সকাল ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit