শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

শিল্পকলা একাডেমির উদ্যোগে সিলেট বিভাগীয় নৃত্য উৎসব আগামী শনিবার

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১১৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ‘শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সিলেট বিভাগের ১৭টি নৃত্য সংগঠনের অংশগ্রহণ ও পরিবেশনায় সিলেটে আগামী ২৯ এপ্রিল শনিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট বিভাগীয় নৃত্য উৎসব। নগরীর পূর্ব শাহী ঈদগাহ্স্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিতব্য নৃত্য উৎসবের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

শিল্পকলা একাডেমি সূত্রে জানা যায় যে, আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভাগীয় নৃত্য উৎসবে হবিগঞ্জ জেলার ২টি, মৌলভীবাজার জেলার ২টি, সুনামগঞ্জ জেলার ১টি এবং সিলেট জেলার ১২টি নৃত্য সংগঠন অংশগ্রহণ ও তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করবেন। প্রধান অতিথি হিসেবে উৎসবের শুভ উদ্বোধন করবেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

সিলেট জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ এবং প্রবীণ নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিল কিষণ সিংহ। নূপুরের ধ্বনি ও নৃত্যের ছন্দে দর্শকদের বিমোহিত করবেন হবিগঞ্জের নৃত্যকুঁড়ি নৃত্যালয় ও নৃত্য নিকেতন; মৌলভীবাজারের সপ্তস্বর সংগীত বিদ্যাপীঠ ও শ্রীমঙ্গল নৃত্যালয়; সুনামগঞ্জের নৃত্যাঙ্গণ এবং সিলেটের একাডেমী ফর মণিপুরী কালচার এন্ড আর্টস; শিল্পাঙ্গণ; ছন্দনৃত্যালয়; নৃত্যকণা; ললিত-মঞ্জরী; নৃত্যরথ; নৃত্যাঞ্জলি; সিলেট নৃত্যালয়; শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃত্য সংগঠন নৃৎ, খাসি স্টুডেন্টস ইউনিয়ন; সিঁথিকণ্ঠ নৃত্যাঙ্গণ ও জেলা শিল্পকলা একাডেমি নৃত্য শিশু দলের শিল্পীবৃন্দ। আয়োজিত সিলেট বিভাগীয় নৃত্য উৎসবটি উপভোগ করার জন্য সকলকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।

 

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit