শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

এমন হারে ‘ক্ষুব্ধ’ কোহলি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩৬তম ম্যাচে বুধবার কলকাতার বিপক্ষে হেরে গেছে ব্যাঙ্গালুরু। চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে কলকাতা। জবাব দিতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৭৯ রানেই থেমে যায় ব্যাঙ্গালুরু।

এদিন রান তাড়া করতে নেমে আরসিবির কোনও ব্যাটারই দাঁড়াতে পারেননি। ম্যাচের পর নাম না করে দলের সিনিয়র ক্রিকেটারদের তুলোধনা করলেন অধিনায়ক বিরাট কোহলি।

হেরে গিয়ে ক্ষিপ্ত কোহলি বলেছেন, “সত্যি বলতে ম্যাচটা আমরা ওদের উপহার দিলাম। যোগ্য দল হিসেবেই আমরা হেরেছি এবং ওদের চোখের সামনে জিততে দেখেছি। এই রান তাড়া করতে গেলে যে ধরনের ক্রিকেট খেলা দরকার তার ধারেকাছে ছিলাম না আমরা। ম্যাচের দিকে তাকালে বুঝবেন, আমরা কোনও সুযোগই কাজে লাগাতে পারিনি। কতগুলো ক্যাচ ফেলেছি, যার জন্য অম্তত ২৫-৩০ রান অতিরিক্ত হয়েছে।”

ব্যাট করার সময় যে সতীর্থরা বুদ্ধিবিবেচনা কাজে লাগাননি, সেটাও উঠে এসেছে কোহলির কথায়। বলেছেন, “আমরা এমন এমন বলে আউট হয়েছি যেগুলো মোটেও উইকেট পাওয়ার মতো বল ছিল না। সরাসরি ফিল্ডারের হাতে বল পাঠিয়েছি আমরা। রান তাড়া করার সময় এই ধরনের ভুল মেনে নেওয়া যায় না। আর একটা ভাল জুটি গড়লেই ম্যাচটা জিততে পারতাম।”

কোহলির মতো বলেছেন, “আমাদের মাথায় রাখতে হবে, ভুল শট খেলে আউট হলে চলবে না। অ্যাওয়ে ম্যাচে একটা হেরেছি, একটা জিতেছি। তাই চিন্তিত নই। কিন্তু এবার টানা অ্যাওয়ে ম্যাচেও জিততে হবে।”

কিউএনবি/অনিমা/২৭ এপ্রিল ২০২৩,/সকাল ৮:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit