সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

বড় পর্দায় ঐশিকা ঐশির অভিষেক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১২৭ Time View

বিনোদন ডেস্ক : বাংলা সাহিত্যের অনেক চরিত্র উঠে এসেছে সিনেমার পর্দায়। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘হৈমন্তী’ অবলম্বনে চলচ্চিত্র ‘হৈমন্তীর ইতিকথা’ নির্মাণ করলেন মির্জা সাখাওয়াৎ হোসেন। সিনেমাটির মূখ্য চরিত্রে অভিনয় করেছেন নবাগতা ঐশিকা ঐশি।

তিনি একাধারে একজন টেলিভিশন উপস্থাপিকা, মডেল ও নাট্যশিল্পী। সিনেমায় অভিনয় প্রসঙ্গে ঐশি বলেন, ‘জীবননির্ভর, সাহিত্যনির্ভর গল্প আমার সবসময়ের পছন্দ। সেই জায়গা থেকে রবীন্দ্রনাথের গল্পে কাজ করতে পারা আমার জন্য ভাগ্যের বিষয়। আর আমার জন্য বেশ চ্যালেঞ্জেরও।’

ঐশি আরও বলেন, ‘‘সিনেমার প্রতি ভালোবাসা থেকে এখানে ক্যারিয়ার গড়তে চাই। তবে সেটি ‘হৈমন্তীর ইতিকথা’ মুক্তি পাওয়ার পর। আর নিয়মিত কাজের জন্য আমার আরো প্রস্তুতিরও প্রয়োজন রয়েছে। তাই নিজেকে প্রস্তুত করছি।’’

‘হৈমন্তীর ইতিকথা’য় ঐশিকার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক সাইফ খান। অন্যান্য চরিত্রে আছেন ঝুনা চৌধুরী, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, মির্জা সাখাওয়াৎ হোসেন, মোহাম্মদ আবদুল হামিদ, সিনথিয়া লিজা প্রমুখ।

উল্লেখ্য, নির্মাতা সূত্রে জানা যায়, আগামী ঈদ-উল আযহায় সিনেমাটি মুক্তি পেতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৩,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit