শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

কর্মীকে ১৫শ কোটির ২২তলা বাড়ি উপহার দিলেন মুকেশ আম্বানি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মনোজ মোদি আশির দশকে রিলায়েন্সে যোগ দিয়েছিলেন। সময়ের সঙ্গে তিনি হয়ে ওঠেন মুকেশ আম্বানির ডান হাত। করোনার সময়ে ফেসবুকের সঙ্গে জিওর প্রায় ৪৩ হাজার কোটি রুপির একটি চুক্তি হয়। এর পেছনেও অন্যতম হাত ছিল মনোজ মোদির।

আর সে কারণেই দীর্ঘদিনের কর্মী মনোজ মোদিকে যথার্থই মূল্য দিলেন মুকেশ আম্বানি। উপহার হিসাবে তার হাতে তুলে দিলেন মুম্বাইয়ের অভিজাত এলাকায় দেড় হাজার কোটি রুপির ২২তলার অট্টালিকা। সূত্র ম্যাজিকব্রিক্স।  

উপহারের ভবনটি মুম্বাইয়ের খুব দামি এলাকা নেপিয়ান সি রোডের। কয়েক মাস আগেই এই উপহার দেন মুকেশ আম্বানি। এই রোডেই প্রতি বর্গফুট আবাসন সম্পত্তির দাম সাধারণত ৪৫ হাজার ১০০ থেকে ৭০ হাজার ৬০০ রুপি।  

সেই হিসাবে মনোজ মোদির এই নতুন বহুতলের মোট দাম প্রায় দেড় হাজার কোটি রুপি। প্রতিটি ফ্লোর ৮ হাজার বর্গফুটের।   কে এই মনোজ মোদি? কেন এতটা গুরুত্ব তার?রিলায়েন্সের যুগান্তকারী বিভিন্ন চুক্তির সাফল্যের পেছনে অন্যতম মাথা এই মনোজ মোদি। মুকেশ আম্বানির পর এখন আকাশ আম্বানি ও ইশা আম্বানির সঙ্গে কাজ করছেন মনোজ। জিও থেকে শুরু করে রিলায়েন্স রিটেলের কাজকর্ম দেখছেন তিনি।

বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির ডান হাত। তবে রিলায়েন্স গোষ্ঠীতে তার কিন্তু কোনো তথাকথিত হেভিওয়েট পদ নেই। অথচ তারই নখদর্পণে থাকে সংস্থার সবকিছু। রিলায়েন্সের সাফল্যের পেছনে মুকেশ আম্বানিকে সাহায্য করার বিষয়ে তার ভূমিকা অনস্বীকার্য। তবে এতকিছুর পরেও বরাবরই প্রচারবিমুখ তিনি। আর সেই কারণেই খুব কম মানুষ তার বিষয়ে জানেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৩,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit