শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

রিয়ালকে তেতো স্বাদ দেওয়া কে এই কাস্তেয়ানোস

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের বিপক্ষে একাই ৪ গোল করা চাট্টিখানি কথা নয়! এমন দৃশ্য মনে করলেই এত দিন এই প্রজন্মের ফুটবলপ্রেমীদের চোখে ভাসত রবার্ট লেভানডফস্কির মুখ। তবে এবার যুক্ত হলো আরেকটি নাম। পোলিশ তারকার পাশে এবার নাম লিখিয়েছেন এই আর্জেন্টাইন।

নাম তার ভালেন্তিন মারিয়ানো হোসে কাস্তেয়ানোস হিমেনেজ, সতীর্থদের কাছে যিনি তাতি নামে পরিচিত। ২৪ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের একার ৪ গোলে জিরোনার কাছে ৪–২ ব্যবধানে উড়ে গেল রিয়াল। তবে এই তাতি কাস্তেয়ানোস কিন্তু জিরোনার নিজস্ব খেলোয়াড় নন! মৌসুম শুরুর আগমুহূর্তে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব নিউইয়র্ক সিটি এফসি তাকে ধারে পাঠায় জিরোনাতে।

গত বছর ২৫ জুলাই কাতালান ক্লাবটিতে যোগ দেন কাস্তেয়ানোস। রিয়ালকে তেতো অভিজ্ঞতার স্বাদ দিলেন ঠিক ৯ মাস পর—২৫ এপ্রিল! এমন স্বপ্নের মতো রাত জীবনে খুব কমই আসে। এই রাত হয়তো সারা জীবন মনে রাখবেন তাতি কাস্তেয়ানোস।

তবে কাস্তেয়ানোসের ফুটবল-যাত্রাটা অবশ্য মোটেই সহজ ছিল না। ১৭ বছর বয়সে আর্জেন্টিনার কোনো ক্লাবে জায়গা না পেয়ে দেশ ছাড়েন এই ফুটবলার। রিভার প্লেট ও লানোস যোগ্য মনে না করলেও তাকে দলে নেয় ইউনিভার্সিটি অব চিলি। দলের কোচ রিভারোলা নিজে গড়ে তোলেন কাস্তেয়ানোসকে। ২০১৭ সালের জুলাইয়ে চিলিতে যাওয়ার দেড় বছর পর তাকে ধারে পাঠানো হয় উরুগুয়ের ক্লাব মন্টেভিডিও সিটি টর্কে।

ক্লাবটিকে প্রথম বিভাগে নিয়ে আসার পথে দারুণ ভূমিকা রেখেছিলেন কাস্তেয়ানোস। ২০১৮ সালে নিউইয়র্ক সিটির দায়িত্ব নেন পেপ গার্দিওলার সহকারী ডমেনেক টোরেন্ট। ২০১৯ সালে তিনি নিউইয়র্ক সিটিতে ধারে নিয়ে আসেন এই আর্জেন্টাইন তরুণকে। ২০২১ সালে নিউইয়র্ক সিটিকে নিজেদের ইতিহাসে রেকর্ড ৬৪ পয়েন্ট এনে দেওয়ার পথে দারুণ ভূমিকা রাখেন কাস্তেয়ানোস। সে বছর প্রথম আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে এমএলএসে গোল্ডেন বুট জেতার কৃতিত্বও দেখান কাস্তেয়ানোস। এরপর গত বছর আবার ধারে আসেন জিরোনাতে। নিউইয়র্কের ছন্দ স্পেনে এসেও তাকে ছেড়ে যায়নি।

এর আগে ২০১৯ সালে প্রথমবারের মতো আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলে জায়গা পান কাস্তেয়ানোস। খেলেছেন ৬ ম্যাচ। যত সময় গড়িয়েছে, উন্নতি করেছেন কাস্তেয়ানোস। গোল করার পাশাপাশি গোল করানো এবং বলের নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রেও সাম্প্রতিক সময়ে দারুণ কার্যকারিতা দেখিয়েছেন। এ ছাড়া একাধিক পজিশনে খেলার সামর্থ্য আছে তার। নিজেকে স্ট্রাইকার হিসেবে প্রতিষ্ঠা করলেও চাইলে তাকে মিডফিল্ডার কিংবা উইঙ্গার হিসেবেও খেলানো যায়।

 

 

কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit