শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

বেঙ্গালুরুর বিপক্ষে কি সুযোগ পাবেন লিটন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১২৪ Time View

স্পোর্টস ডেস্ক : বুধবার (২৬ এপ্রিল) আসরে নিজেদের অষ্টম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে কলকাতা। আইপিএলের শুরু থেকেই বিপাকে এবার কলকাতা নাইট রাইডার্স। নিলাম থেকে কেনা ক্রিকেটারদের সময়মতো না পাওয়া দিয়ে শুরু হয় তাদের যন্ত্রণা। আস্থার প্রতিদান দিতে পারছেন না নির্ভরযোগ্য দুই বিদেশি তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। চলতি আসরে প্রথম তিন ম্যাচের দুটিতেই জিতেছিল কেকেআর। কিন্তু এরপর টানা চার ম্যাচ হারতে হয়েছে তাদের।

দলের অধঃপতনে টিম ম্যানেজমেন্টের বড় দুশ্চিন্তা ওপেনিংয়ে। স্থানীয় ক্রিকেটারদের বাইরে বিদেশিদের মধ্যে রহমানউল্লাহ গুরবাজ, লিটন দাসের পর সুনীল নারিনও হয়েছেন ব্যর্থ। এদের সবচেয়ে বেশি পাঁচ ম্যাচ সুযোগ পেয়েছেন গুরবাজ। প্রথম দুই ম্যাচে ভালো করলেও তিনি পরের তিন ম্যাচে হয়েছে ব্যর্থ। নারিন ওপেনিংয়ে নিয়মিত নন। লিটনকে মাত্র এক ম্যাচে দেয়া হয়েছে  সুযোগ। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ‍সুযোগ পাওয়া সে ম্যাচ মাত্র ৪ রান করে বাজেভাবে আউট হওয়ার উইকেটকিপিংয়ে ছিলেন একেবারে নিষ্প্রভ। তাতে পরের ম্যাচেই বাদ পড়েন তিনি।
 
তবে আন্তর্জাতিক ক্রিকেটে গত কয়েক বছর ধরে নিজেকে ধারাবাহিকভাবে প্রমাণ করে চলা লিটনকে হয়তো আরও একবার বাজিয়ে দেখতে পারে কেকেআর। আসরটিতে পাড়ি দেয়ার আগেও বেশ ছন্দে ছিলেন লিটন। আয়ারল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে তিনি খেলেছিলেন ৮৩ রানের দারুণ এক ইনিংস। আরেকটি ম্যাচে করেছেন ৪৭ রান। ওয়ানডে সিরিজেও তিনি ভালো খেলেছিলেন। করেছেন দুটি ফিফটি। ওপেনিং সমস্যার সমাধানে তাই বেঙ্গালুরুর বিপক্ষে লিটনকে দেখা যেতে পারে আরও একবার।
 
তবে কাকে বাদ দিয়ে দলে নেয়া হবে লিটনকে? আগের ম্যাচে লিটনের বদলে খেলেছিলেন ডেভিড ভিসা। তিনিও দিতে পারেননি আস্থার প্রতিদান। বল হাতে এ নামিবিয়ান অলরাউন্ডার ৩ ওভারে দিয়েছেন ৩৮ রান। আর ব্যাট হাতে ২ বলে ১ রান করে আউট হয়েছেন। তাই তার জায়গায় আবার একাদশে ফিরতে পারেন লিটন।
 
কলকাতার সম্ভাব্য একাদশ: জেসন রয়, লিটন দাস, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, কুলওয়ান্ত খেজরোলিয়া, ভরুণ চক্রবর্তী। 

 

 

কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit