সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান

‘হাওয়া’ সিনেমার গান নিয়ে বিতর্ক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৬২ Time View

বিনোদন ডেস্ক : গেল বছরে মুক্তি পাওয়া ‘হাওয়া’ সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন জোয়ার এনে দিয়েছে। সিনেমা মুক্তির আগেই তুমুল আলোচনায় চলে আসে এর গান। সবার মুখে মুখে ছড়াতে থাকে ‘সাদা সাদা কালা কালা’ ও ‘আটটা বাজে দেরি করিস না’ গানগুলো। এবার এই সিনেমার একটি গান নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ব্যবসাসফল এই সিনেমার ‘আটটা বাজে দেরি করিস না’ গানটির গীতিকার কলকাতার মনিরুদ্দিন আহমেদ। গানে তার নাম দেওয়া হয়নি, তাই চলছে আলোচনা-সমালোচনা। আর এ বিষয়টি সামনে আনে ভারতের সংবাদ মাধ্যমগুলো।

বীরভূম জেলার ভারতীয় গণনাট্য সংঘের সদস্য বিশ্বজিৎ দাস এক পোস্টে লিখেছেন, ‘আটটা বাজে দেরি করিস না গানটির গীতিকার ও সুরকার মনিরুদ্দিন আহমেদ। উনার লেখা অসংখ্য গান গেয়েছেন স্বপ্না চক্রবর্তী, আমিনুর রসিদ, কার্তিক দাস বাউল, বাসুদেব দাস বাউল, জিতেন নন্দী এবং অনেকে। মনিরুদ্দিন আহমেদ, পশ্চিমবঙ্গের বীরভূম জেলা পঞ্চায়েত অফিসের কর্মী ছিলেন। বর্তমানে মনিরুদ্দিন আহমেদের বয়স ৮১ বছর, সিউড়ি লালকুঠি পাড়াতে তুলি কলম নামের বাড়িতে থাকেন।’

বিশ্বজিৎ আরও লিখেন, ‘দুঃখের বিষয় এটাই যে গানটি “হাওয়া” সিনেমায় ব্যবহৃত হয়ে জনপ্রিয়তা লাভ করেছে ঠিকই কিন্তু গানটির রচয়িতা মনিরুদ্দিন আহমেদ তার যথাযথ সম্মান পেলেন না। উনার নাম ব্যবহার না করে প্রচলিত গান বলে চালিয়ে দেওয়া হলো। কেন? লেখকের হয়ে, “হাওয়া” সিনেমার পরিচালক, প্রযোজকসহ সমস্ত কলাকূশলীর কাছে লেখককে সঠিক মর্যাদা দেওয়ার আবেদন রাখছি। “হাওয়া” টিমের উচিত ছিল গানটি সম্পর্কে সঠিক তথ্য খুঁজে বের করে শিল্পীকে যথাযোগ্য সম্মান দেওয়া। এই বিষয়ে “হাওয়া” সিনেমা টিম দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন এ আমাদের বিশ্বাস।’

এদিকে বিশ্বজিতের এই পোস্টে মন্তব্য করেছেন গীতিকার মনিরুদ্দিনের বড় ছেলে জামাল আহমেদ। তিনি লিখেছেন, ‘বিশ্বজিৎ মহাশয়কে অনেক ধন্যবাদ। সত্যটা তুলে ধরার জন্য। আমি মনিরুদ্দিন সাহেবের বড় ছেলে জামাল আহমেদ। আপনাদের মতো প্রতিবাদী বন্ধুদেরকে স্যালুট করি। শুভেচ্ছা রইল ফেসবুক বন্ধুদের।’

গানের রচয়িতা মনিরুদ্দিন জানান, ১৯৮৬ সালে তিনি গানটি লিখেছিলেন। তা নিয়ে একটি ক্যাসেটও হয়েছিল, যাতে তার নাম দেওয়া হয়েছিল। কিন্তু ‘হাওয়া’ সিনেমায় নামটি ব্যবহার করা হয়নি। শিল্পী শুধু চান, তার নামটি যেন সিনেমার ক্রেডিট লিস্টে ব্যবহার করা হয়। ২০২২ সালের জুলাইতে মুক্তি পায় ‘হাওয়া’ সিনেমা। এটি পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit