সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

ইন্দ্রনীল-বরখা দম্পতির বিচ্ছেদ!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১২২ Time View

বিনোদন ডেস্ক : অনেক দিন ধরে জল্পনা চলছিল ১৩ বছরের দাম্পত্যে ইতি টানতে চলেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা বিশত সেনগুপ্ত। সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমনের কারণেই নাকি চিড় ধরেছে সম্পর্কে। টালিপাড়ার মিষ্টি নায়িকাকেই নাকি কাছের মানুষ করে বসেন ইন্দ্রনীল। সেখান থেকেই সম্পর্কে ছন্দপতন। তা নিয়ে কম তোলপাড় হয়নি সেই সময়। তবে প্রকাশ্যে এ নিয়ে এতদিন মুখে কুলুপ আঁটেন বরখা-ইন্দ্রনীল।

তবে এবার আর লুকোছাপা নয়। ইন্দ্রনীলকে বিবাহবিচ্ছেদের চিঠি পাঠিয়েছেন অভিনেত্রী। তিন বছর ধরে নাকি আলাদা থাকছিলেন তারা। তবে এবার শুধু সময়ের অপেক্ষা। খুব শিগগিরই বিবাহবিচ্ছেদ হতে চলেছে তাদের, জানান বরখা। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, আমাদের ডিভোর্সটা খুব শিগগিরই হতে চলেছে। এটা আমার জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত ছিল।’ যদিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র এখনও স্বামীর পদবি ব্যবহার করছেন বরখা। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বরখা বলেন, ‘আমি এখনও আমার স্বামীর পদবি নামের সঙ্গে ব্যবহার করছি। কারণ, কাগজে-কলমে আমরা এখনও স্বামী-স্ত্রী। যতদিন বিবাহিত থাকব, ততদিন এটি ব্যবহার করব। আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হলে নাম পরিবর্তন করব।’

বরখা ও ইন্দ্রনীলের ১১ বছরের কন্যা রয়েছে। সে অবশ্য মায়ের সঙ্গেই থাকে। মাঝে মাঝে বাবার সঙ্গে সময় কাটাতেও দেখা যায় তাকে। দুজনে একসঙ্গে না থাকলেও মেয়ের প্রতি কর্তব্যে অবহেলা করেননি কেউই।

সূত্র: আনন্দবাজার

 

 

কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit