সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

বাবা হলেন ‘হ্যারি পটার’ খ্যাত ড্যানিয়েল র‍্যাডক্লিফ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৩৪ Time View

বিনোদন ডেস্ক : বাবা হয়েছেন ‘হ্যারি পটার’ খ্যাত হলিউড তারকা ড্যানিয়েল র‍্যাডক্লিফ। সম্প্রতি তার প্রেমিকা এরিন ডার্ক সন্তানের জন্ম দিয়েছেন। সম্পর্কের ১০ বছর পরে ড্যান ও এরিনের পরিবারে এলো নতুন সদস্য।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, খুদে সদস্যের আগমনে ভীষণ খুশি তারা দুজনই।

২০১৩ সালে ‘কিল ইউর ডারলিংস’ সিনেমার শুটিংয়ে ড্যানিয়েল র‍্যাডক্লিফ ও এরিন ডার্কের প্রথম দেখা হয়। এতে কবি অ্যালেন গিনসবার্গ চরিত্রে অভিনয় করেন র‍্যাডক্লিফ। কবির প্রেমিকা গোয়েনডোলিনের ভূমিকায় ছিলেন এরিন ডার্ক। ১০ বছর ধরে এক ছাদের নিচে আছেন ৩৩ বছর বয়সী ড্যানিয়েল র‍্যাডক্লিফ ও ৩৮ বছর বয়সী এরিন ডার্ক।

‘হ্যারি পটার’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয়ের বদৌলতে সিনেপ্রেমীদের কাছে পরিচিত মুখ ড্যানিয়েল। অন্যদিকে ড্যানিয়েলের জনপ্রিয়তার ধারে কাছে না থাকলেও হলিউডে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন আমেরিকান অভিনেত্রী এরিন ডার্ক। অভিনয় করেছেন ‘গুড গার্লস রিভল্ট’, ‘বিসাইড স্টিল ওয়াটার্স’, ‘মুনশাইন’-এর মতো সিনেমা এবং সিরিজে।

কিউএনবি/অনিমা/২৬ এপ্রিল ২০২৩,/দুপুর ১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit