সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

নতুন সিনেমায় কপাল খুলেছে প্রেক্ষাগৃহের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৪৭ Time View

বিনোদন ডেস্ক : নতুন ৮ সিনেমায় কপাল খুলেছে বন্ধ থাকা প্রেক্ষাগৃহের। ঈদে ব্যবসাও হয়েছে আশাতীত। ভালো সিনেমা পাওয়া গেলে সিনেমার সুদিন অবশ্যই ফিরবে, ধারণা সংশ্লিষ্টদের। 

মাত্র বছর আগেও সারাদেশে সিনেমা হল ছিল ১৪শ’ মতো। কমতে কমতে হলের সংখ্যা এখন ৪৫। সময়োপযোগী গল্পের অভাব, ওটিটি প্লাটফর্ম আর ইউটিউবে সহজে সিনেমা পাওয়ায় দর্শকেরা হলে যান না বলে মত দিয়েছেন বিশ্লেষকেরা।

বন্ধ থাকা হলগুলোর বেশ কটি প্রাণ ফিরে পেয়েছে এবারের ঈদে। তবে বন্ধ থাকা রাজধানীর ঐতিহ্যবাহী সিনেমা হলগুলো এবার খুলতে পারেনি নানা জটিলতায়।  

মধুমিতা হল ম্যানেজিং ডিরেক্টর ইফতেখার উদ্দীন নওশাদ বলেন, “হল তো ব্যবসা করছেনা, প্রতিষ্ঠান টাকা পাচ্ছে না। হল ভাড়া দিয়েছে। থার্ড পার্টি যারা বুকিং এজেন্ট তাদের কাছে দিয়ে দিয়েছে, তারা লামছাম টাকা দেয় হলের মালিককে। এখন বিজনেসটা ওই রকম হয়ে গেছে।”

 

সিনেমা শিল্পের বেহাল অবস্থার নেপথ্যে সামাজিক আর ধর্মীয় কারণকে দায়ী করছে বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক ও প্রদর্শক সমিতি।

বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক ও প্রদর্শক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, “বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম হচ্ছে চলচ্চিত্র। এই গণমাধ্যমের গলা টিপে ধরা যেগুলো হয়েছে সেগুলো তো ৭৫ সালের পর থেকেই এই চক্রান্তগুলো শুরু। সিনেমার বিপরীতে বয়ান দিচ্ছে, আমাদের সংস্কৃতির বিরুদ্ধে বয়ান দিচ্ছে। এটার প্রভাব আগে তেমন বোঝা যেতো না, এখন সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে পরিষ্কার।

 

দর্শককে হলে ফেরাতে সরকারি-বেসরকারি উদ্যোগের তাগাদাও দেন সংশ্লিষ্টরা। 

কিউএনবি/অনিমা/২৬ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit