বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

নির্বাচনে অংশ নিয়ে ইসির পরীক্ষা নিন: বিএনপিকে আলমগীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : বিএনপিকে ভোটে অংশ নিয়ে নির্বাচন কমিশনের পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন বিএনপির কাছে আস্থার পরীক্ষা দিতে সবসময় প্রস্তুত। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন নির্বাচন কমিশনার আলমগীর।

বর্তমান কমিশন এ পর্যন্ত ভালো কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সবসময় আমাদের আহ্বান থাকবে, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন, আমাদের পরীক্ষা নিন। আমরা পরীক্ষা দিতে সবসময় প্রস্তুত। আপনারা তো আমাদের পরীক্ষাই নিচ্ছেন না। পরীক্ষা না নিয়েই আপনারা কীভাবে বুঝলেন যে আমরা অকৃতকার্য হলাম?

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বেশিরভাগ দলের অংশ না নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ৩৯টি দলের স্থানীয় সরকারের নির্বাচনে, তাদের তো স্থানীয় পর্যায়ে অফিস থাকতে হবে। সব জেলায় সব দলের তো অফিস নাও থাকতে পারে।’বিএনপির কি অফিস নেই, এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক কৌশল হিসেবে তারা বলেছে যে নির্বাচনে অংশ নেবে না। তবে আমাদের এটা বলেনি যে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা থাকায় তারা নির্বাচনে অংশ নেবে না।

ইসি আলমগীর আরও বলেন, ছোট ছোট দলের ওইরকম অফিস নেই। তাদের প্রতিদ্বন্দ্বিতা করার মতো যোগ্য প্রার্থী নাও থাকতে পারে। সেটা তাদের ব্যাপার। বড় দলগুলো তো আসছে। বিএনপি আসেনি এটা তো তাদের রাজনৈতিক কৌশল। এটা আমাদের ব্যর্থতা না।

 

 

কিউএনবি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit