রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

জয়পুরহাটে প্রকৌশলীদের মিলন মেলা

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১০১ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাট ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের আয়োজনে প্রকৌশলীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জয়পুরহাট সুগার মিলস্ লিঃ এর প্রশিক্ষণ ভবনে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশনের সভাপতি এস, এম বাপ্পী রেজা’র সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সংগঠনের সাধারণ সম্পাদক রফিক ইসলাম নয়ন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।

সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জানান, পর্যায়ক্রমে জেলার সকল প্রকৌশলীদের এ সংগঠনে যুক্তকরে ঐক্যবদ্ধ ভাবে সমাজ তথা দেশের উন্নয়ন, সংগঠনের সদস্যের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষে কাজ করছে সংগঠনটি।

 

কিউএনবি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit