বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে : শামা ওবায়েদ শার্শায় শিশু ধর্ষক আটক উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান জুলাই-পরবর্তী বাংলাদেশে অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি চলবে না- প্রতিমন্ত্রী নুরুল হক নুর  আলভারেজের বিকল্প হিসেবে যাদের ভাবছে বার্সেলোনা দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত রাঙামাটিতে মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবি;, ২০ আগস্ট থেকে গাড়ি চলাচল বন্ধের হুঁশিয়ারি ষড়যন্ত্রের প্রতিবাদে পদত্যাগের চ্যালেঞ্জ এমপি বাবুলের, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

ঝালকাঠিতে পূর্বশত্রুতার জেরে খুন চাচা ভাতিজা, আটক ৪

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৬৮৮ Time View

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে পূর্বশত্রুতার জেরে খুন হলেন চাচা ভাতিজা। সোমবার রাত আনুমানিক ৮ টার সময় উপজেলার শুক্তাগর ইউনিয়নের জগইরহাট গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পরে ইউনিয়নের মোল্লারহাট এলাকা থেকে সন্দেহ ভাজন একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

নিহত আ.রব হাওলাদার (৬২)জগইরহাট এলাকার মৃত মফেজ উদ্দিন হাওলাদারের ছেলে ও ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং অপর নিহত বেলায়েত হোসেন (৫৬) রব হাওলাদারের বড় ভাই মৃত মকবুল হোসেন হাওলাদারের ছেলে বেলায়েত হোসেন হাওলাদার। আটককৃত মো. আসাদ (১৯) খুলনা রেলগেট এলাকার ৩ নাম্বার ওয়ার্ডের মো: ইমন এর ছেলে। জগইরহাট এলাকার মৃত দলিল উদ্দিনের ছেলে শাহজাহান, সত্তার এর ছেলে মিজান, খাদেম এর ছেলে সজল।

জানাগেছে, ঘটনার সময় আব্দুর রব হাওলাদার, ভাতিজা মো. বেলায়েত হোসেন, ভাগিনা নাসির ও নাসিরের ক্লাস ফোড়ে পড়ুয়া ছেলে মো. সিয়াম জগইরহাট বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। এসময় নাসির অসুস্থ বিধায় তার ছেলেকে নিয়ে পিছনে পরে যায়। সামনে রব হাওলাদার এবং বেলায়েত বাড়ির কাছাকাছি যাওয়ার সাথে সাথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ মৃত মোদাসসের এর পুত্র মো. খাদেম, খাদেম এর ছেলে সজল, মেহেদী, রাজন, আকাব্বার এর ছেলে হায়দার, সত্তার এর ছেলে মিজান, শাহজাহান এর ছেলে শাকিল, আলী হোসেন এর ছেলে শহিদ, নুর ইসলামের ছেলে জাহিদ সহ অজ্ঞাত আরো ১৪/১৫ জন লোকে পথ আগলে দাঁড়ায়।

তাদের পথ আগলানোর কারন জানতে চাইলে খাদেম তার লোকদের কোপাতে বললে তারা অতর্কিত কোপানো শুরু করে। যা দূর থেকে নাসির এবং তার ছেলে সিয়াম দেখতে পায়। হামলাকারীরা কুপিয়ে রব হাওলাদারকে পাশের খালে ফেলে দেয় এবং বেলায়েতকে রাস্তায় রেখে চলে গেলে সিয়াম দৌড়ে এসে খালের পানির ভিতর থেকে পাশে তুলে রব হাওলাদারকে। পরে স্থানীয় লোকজন, আত্মীয় স্বজনরা তাদের দুজনকে রাজাপুর উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

এব্যাপারে ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ডাবল মার্ডার হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে কিছু নাম পেয়েছি কিন্তু তদন্তের স্বার্থে এখনি নামগুলো বলতে চাচ্ছিনা। ঘটনার সঠিক কারন বের করতে হলে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit