সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান

ঈদ আড্ডায় মিমকে তুলাধোনা করলেন পরীমণি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৪৩ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি ঈদকে কেন্দ্র করে বিভিন্ন টিভি চ্যানেল আর ইউটিউব প্ল্যাটফর্মে তারকাদের নানা অনুষ্ঠান হচ্ছে। এমনই এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও তার স্বামী অভিনেতা শরীফুল রাজ। আর সেই অনুষ্ঠানের কথপোকথনেই স্পষ্ট হয়ে ওঠে মিমের প্রতি পরীর ক্ষোভ। তাকে তুলাধোনা করতেও দেখা গেছে সে ঈদ আড্ডার অনুষ্ঠানে।

অনুষ্ঠানে পরী বলেন, তিনি গায়ে পড়া লোকদের একদমই পছন্দ করেন না। যা মিমের মধ্যে নোটিশ করেছেন পরীমণি। ওই অনুষ্ঠানে উপস্থাপক জানতে চান, পরী কি চায় না রাজ মিমের জুটি হোক? এমন প্রশ্নের উত্তরে পরী বলেন, ‘রাজের চেয়ে মিমের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। আমরা ভালো বান্ধবী ছিলাম। কিন্তু সিনেমার বাইরে রাজের সঙ্গে পরীর মাখামাখি আমার পছন্দ না। তার মানে এই নয়, আমি রাজ-মিমের জুটি চাই না।’

পরী আরও বলেন, পর্দায় ওদের দুজনকে ভালো লাগে। আর হঠাৎ মিম দুম করে স্ট্যাটাস দিল , আমি আর রাজের সঙ্গে ছবি করব না। পরী খানিকটা ব্যঙ্গ করার সুরেই এ কথা বলেন। সেই সঙ্গে এও বলেন, সিনেমায় কাজ না করাটা কোনো সমাধান না। বরং স্বামীর সঙ্গে সিনেমার বাইরে কাছাকাছি আসাটা পছন্দ নয় তার।

রাজ-পরীর সংসারে অশান্তির সুর বেজে ওঠে মিমকে কেন্দ্র করে। ফেসবুকে তাদের উত্তপ্ত স্ট্যাটাস কারোরই অজানা নয়। তবে সে অশান্তির সুর থেমে গেলেও, মিমের প্রতি ক্ষোভ পরীর এখনও যে কাটেনি তা বেশ স্পষ্ট হয়ে উঠেছে ঈদ আড্ডার সেই অনুষ্ঠানের কথপোকথনে।  

 

 

কিউএনবি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit