সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান

জোড়া লাগছে রাহুল-প্রিয়াঙ্কার ভাঙা সংসার!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১২৭ Time View

বিনোদন ডেস্ক : ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার শুটিংয়ের সময় থেকেই রাহুল-প্রিয়াঙ্কার প্রেম শুরু। তারপর বিয়ে করেন তারা। সংসার জীবনে এক সন্তানের বাবা-মাও ভারতের বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় জুটি। তবে সেই সংসারে সুখ বেশিদিন স্থায়ী হয়নি। আইনত বিচ্ছেদ না হলেও দীর্ঘদিন আলাদাই ছিলেন এই তারকা জুটি। এক সময় তাদের সম্পর্ক এতটাই তিক্ত হয়ে যায় যে সেই কাদা ছোড়াছুড়ি প্রকাশ্যে চলে আসে। বিচ্ছেদের জন্য আইনি পথেও হাঁটছিলেন তারা।

তবে রাহুল-প্রিয়াঙ্কার একমাত্র ছেলে সহজের জন্যই আবারো সবকিছু সহজ হয়ে গেল। ২০২২ সাল থেকেই ফের কাছাকাছি আসতে শুরু করেন রাহুল-প্রিয়াঙ্কা। পূজা, দোল, সব অনুষ্ঠানেই সহজকে মাঝে রেখে একসঙ্গেই সেলিব্রেট করতে দেখা গিয়েছিল তাদের। বছর শেষে প্রিয়াঙ্কার জন্মদিনেও অভিনেত্রীর সঙ্গে একই রঙের পোশাক পরে উপস্থিত হন রাহুল। আবার সহজকে নিয়ে একসঙ্গে দোলও উদযাপন করেছিলেন এই জুটি।

রাহুল-প্রিয়াঙ্কা যে এক হচ্ছেন, তা নিয়ে টালিপাড়ায় কানাঘুষা শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। এবার সেই খবরই দিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে তিনি জানান, তাদের মধ্যে যে মামলা চলছিল, তা তারা প্রত্যাহার করে নিয়েছেন। শিগগরিই তারা একসঙ্গে থাকবেন। আর ছেলে সহজের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। মা-বাবা একসঙ্গে থাকবে শুনে বেশ খুশি ছোট্ট সহজও।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে প্রথম মামলা করেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেই মামলা গড়ায় ২০২৩ সাল পর্যন্ত। তবে জানুয়ারিতে তারা কেউই আদালতে হাজিরা দেননি। রাহুল জানিয়েছেন তারা আর মামলা চালাবেন না। আগামী জুলাই মাসে পুরো বিষয়টি আইনত জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন অভিনেতা।

প্রসঙ্গত, ২০০৮ সালে ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমা দিয়ে বড় পর্দায় হাতে খড়ি প্রিয়াঙ্কার। সিনেমাটি বক্স অফিসে সুপার হিট হওয়ার পর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি। এই সিনেমাতে তার সঙ্গে জুটি বেঁধেছিলেন রাহুল। সেখানেই প্রেম, এরপর ২০১০ সালে তারা গাঁটছড়া বাঁধেন। তবে সাত বছর পর ২০১৭ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit