রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন স্থানে মার্কিন পেট্রিয়ট মোতায়েন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন স্থানে মার্কিন অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পেট্রিয়ট মোতায়েন করা হয়েছে।

দেশটির বিমানবাহিনীর মুখপাত্র ইউরিয়ে ইহনাত কিয়েভে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান। খবর আনাদোলুর।

তিনি আরও বলেন, এখন শুধু মার্কিন যুদ্ধবিমান এফ-১৬ ফেলে ইউক্রেনের আকাশ নিরাপদ রাখা সম্ভব হবে।

ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র বলেন, পেট্রিয়ট মোতায়েনের ফলে আমাদের সীমান্ত থেকে নিরাপদ দূরত্বে থাকবে রাশিয়ার যুদ্ধবিমান।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি গত মার্চে বলেছেন, মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান চালানোর সক্ষমতা নেই ইউক্রেনের পাইলটদের। এ জন্য তাদের আগে প্রশিক্ষণ নিতে হবে। তার পর তাদের এ যুদ্ধবিমান দেওয়ার ব্যাপারে চিন্তা করা হবে।

তবে বুলগেরিয়া, স্লোভাকিয়া ও পোল্যান্ড ইউক্রেনকে মিগ-২৯ এবং সু-২৫ যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

 

 

কিউএনবি/অনিমা/২৪ এপ্রিল ২০২৩,/সকাল ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit