বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে যে ৩ মশলা থেকে দূরে থাকবেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১৫৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গ্রীষ্মের তীব্রতা বাড়ছে ক্রমশ। তাপপ্রবাহে ওষ্ঠাগত প্রাণ। এই গরমে সুস্থ থাকতে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। বিশেষ করে, রোদে বাইরে বের হতে নিষেধ করছেন। এ ছাড়াও খাওয়াদাওয়ায় বিশেষ সতর্কতা মেনে চলা জরুরি। এই মৌসুমে অনিয়ম করলেই তার প্রভাব পড়বে শরীরে। গরমে বাইরের খাবারও এড়িয়ে যাওয়ার কথাও বলছেন চিকিৎসকরা। বিশেষ করে তেল-মশলা জাতীয় খাবার একেবারেই খেতে নিষেধ করছেন। বেশ কয়েকটি মশলা রয়েছে- যেগুলো এই সময় খেলে হিট স্ট্রোক হওয়ার ঝুঁকি থেকে যায়।

গোলমরিচের গুঁড়ো : স্যুপ হোক বা চাইনিজ— গোলমরিচের গুঁড়ো দিলে স্বাদ হয় অতুলনীয়। কিন্তু গরমে শরীরের খেয়াল রাখতে গোলমরিচের গুঁড়ো এড়িয়ে যাওয়াই শ্রেয় বলে মনে করছেন চিকিৎসকরা। গোলমরিচ স্বাস্থ্যকর হলেও গ্রীষ্মে এই মশলা কম করে খাওয়াই উচিত বলছেন তারা। গোলমরিচ শরীর গরম করে। আর গ্রীষ্মে শরীর এমনিতেই প্রচণ্ড উত্তপ্ত থাকে। ফলে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে।

লাল মরিচের গুঁড়ো : কষা মাংসে একটু লাল মরিচের গুঁড়ো না দিলে ঠিক চোখ আর জিভের তৃপ্তি হয় না ঠিকই। কিন্তু গরমে এ তৃপ্তি থেকে না হয় দূরে থাকুন। কারণ এমন তাপপ্রবাহে লাল মরিচের গুঁড়ো দেওয়া খাবার খেলে নানা শারীরিক সমস্যা হতে পারে। শরীরের তাপমাত্রা বাড়িয়ে দিতে বাড়ে এই মশলা। তাই গরমে এটা খাওয়াই ভালো। হিট স্ট্রোকের শঙ্কা থাকে।

রসুন : এমনিতে শরীরের জন্য রসুন দারুণ ভূমিকা পালন করে। প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে সংক্রমণের ঝুঁকি কমানো— রসুনের উপকারিতা কম নয়। তবে রসুন শরীর গরম করে। আর গ্রীষ্মে শরীর এমনিতেই বেশি উত্তপ্ত হয়ে ওঠে। হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে গরমে রসুন কম খান।

কিউএনবি/অনিমা/২৪ এপ্রিল ২০২৩,/সকাল ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit